আন্তর্জাতিক

‘ইসাইয়াস’ এর আঘাতে লণ্ডভণ্ড টেক্সাস

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের মধ্যেই শক্তিশালী হারিকেনের আঘাতে লণ্ডভণ্ড হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য।

এবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ক্যারোলিনার উত্তরে আঘাত হেনেছে হারিকেন ‘ইসাইয়াস’।

সামুদ্রিক ঝড়টি ঘণ্টায় ৬৫ কিলোমিটার বাতাসের বেগে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উইলমিংটন উপকূল অতিক্রম করছে বলে জানা গেছে।

সংবাদ সংস্থা ভয়েস অফ আমেরিকার খবরে জানা যায়, সোমবার (৩ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটে ক্যাটাগরি-১ হারিকেনের শক্তি নিয়ে ঝড়টি ক্যারোলিনায় আঘাত হানে। এ সময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার।

এর আগে ‘ইসাইয়াস’ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আঘাত হেনে শক্তি হারিয়ে মৌসুমি ঝড়ে রূপান্তরিত হয়। তবে আটলান্টিকে সৃষ্ট ঝড়টি কম সময়ের ব্যবধানে ফের শক্তি সঞ্চয় করে হারিকেনে রূপ নেয়।

এদিকে ঝড়ের প্রভাবে ক্যারোলিনার উত্তর-পূর্বাঞ্চল এবং উত্তর ক্যারোলিনার দক্ষিণে জীবনের জন্য হুমকিস্বরূপ ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএনইচসি)।

একই সঙ্গে ভারী বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরির হওয়ার কথাও বলেছে সংস্থাটি।

সর্বোচ্চ ৫ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কার কথা জানিয়ে উপকূলের লোকজনকে নিরাপদে থাকতে বলেছে স্থানীয় কর্তৃপক্ষ।

হারিকেনের আঘাতে ডমিনিকান রিপাবলিক এবং পুয়ের্তো রিকোতে অন্তত দুইজনের মৃত্যুর খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সেখানে গাছপালা উল্টে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। বন্যায় ভূমিধসের ঘটনা ঘটেছে। সূত্র: বিবিসি

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর বিমানবন্দর থানার মামলায় অবসরপ্রাপ্ত মেজর...

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী আমিনুল হক

দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতি...

বাংলাদেশের সংবিধানে সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা