ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

কিউইন গ্যাং চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী

সান নিউজ ডেস্ক: চীনের সাবেক রাষ্ট্রদূত কিউইন গ্যাং (৫৬) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র স্থলাভিষিক্ত হচ্ছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও সহকারীমন্ত্রী হুয়া চুনইয়িং।

আরও পড়ুন: আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

তিনি বলেন, চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাননীয় কিউইন গ্যাংকে অভিনন্দন। আমরা আশা করছি, তার নেতৃত্বে চীনের কূটনীতি এক উজ্জল অধ্যায়ে প্রবেশ করবে। পিটিআই’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

চীনের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’কে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা পলিটব্যুরো কমিটির সদস্য করা হয়েছে সম্প্রতি। এই কারণেই নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার স্থলে এসেছেন যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা কিউইন গ্যাং।

কিউইন অবশ্য এমনিতেও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একজন উচ্চ পর্যায়ের নেতা। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হওয়ার আগে টানা ১০ বছর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং উপমন্ত্রীর দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। সে সময় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সান্নিধ্য আসার সুযোগ ঘটে তার এবং শি’র প্রায় প্রতিটি বিদেশ সফরে তার সঙ্গী হতেন কিউইন।

আরও পড়ুন: থার্টি ফার্স্টে ডিজে পার্টি নয়

এছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার সুবাদে কমিউনিস্ট পার্টির প্রভাবশালী অংশ কেন্দ্রীয় কমিটির একজন সদস্যপদও পেয়েছেন তিনি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর একটি হলো চীন-ভারত সীমান্ত। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওয়াং ই’র বিদায়ের পর এখন থেকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এই ইস্যুটি দেখবেন কিউইন গ্যাং।

আরও পড়ুন: চীনকে আসল তথ্য দিতে হবে

পররাষ্ট্র নীতি ও লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে আগ্রাসী ধরন অবলম্বনের জন্য সুপরিচিত কিউইন ইংরেজি ভাষায় যথেষ্ট দক্ষ। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের দায়িত্বে থাকাকালে সেখানকার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে চীন সংক্রান্ত বিষয়গুলোর ওপর আয়োজিত টক শো-আলোচনা সভায় অংশ নিতেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা