সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

দ. আফ্রিকায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৪

আন্তর্জাতিক ডেস্ক: সাউথ আফ্রিকার জোহানেসবার্গ শহরে গ্যাসবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: বিএনপি সাপের মতো খোলস বদলায়

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে বিস্ফোরণে নিহতদের স্মরণে জোহানেসবার্গে তাদের পরিবার এবং বন্ধুরা জড়ো হয়। খবর আল জাজিরার।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জো ফাহলা বক্সবার্গ সিভিক সেন্টারে তাদের শ্রদ্ধা জানাতে নিহতদের আত্মীয়দের সাথে যোগ দিয়েছিলেন।

আরও পড়ুন: ১.৭ ট্রিলিয়ন ডলারের ফান্ডিং বিলে সাক্ষর

দেশটির স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে ১১ জন স্বাস্থ্যকর্মী এবং ২৩ জন জনসাধারণ রয়েছে। বিস্ফোরণে তীব্র দগ্ধ হওয়ার ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। দগ্ধদের মধ্যে ৯ বছরের একটি শিশুও রয়েছে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ক্ষতিগ্রস্তদের ত্রাণের প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।

আরও পড়ুন: আফগানিস্তানে সহায়তা অব্যাহত থাকবে

প্রসঙ্গত, গত শনিবার জোহানেসবার্গ শহরের বক্সবার্গ শহরতলিতে বিস্ফোরণটি ঘটলে সেখানকার টাম্বো মেমোরিয়াল হাসপাতালের ছাদ ভেঙে পড়ে। এতে আশপাশের বাড়ি এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় অনেক পথচারীও আহত হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা