চীন
স্বাস্থ্য

চীনকে আসল তথ্য দিতে হবে

সান নিউজ ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, বর্তমান করোনার আসল পরিস্থিতি বুঝতে অবিলম্বে চীন থেকে তথ্য পাওয়া জরুরি। ওমিক্রনের উপপ্রজাতি বিএফ.৭ সংক্রমণে রোগের মধ্যে কী বৈচিত্র এসেছে, উপসর্গ কেমন, কত জনকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, এ ধরনের তথ্য বিস্তারিতভাবে জানা দরকার।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩৯ হাসপাতালে ভর্তি

এদিকে গত কয়েক সপ্তাহে করোনা সংক্রান্ত বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নিয়েছে চীন। তবে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আবার বেশ কিছু দেশ চীন থেকে আসা যাত্রীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বলছেন, চীনের হাসপাতালে করোনা নিয়ে ভর্তি ও মৃত্যুর বিষয়ে আরও তথ্য চান তারা। বিবিসি’র এক প্রতিবেদন এ কথা বলা হয়েছে।

ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ চীনের করোনার সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। এমনকি চীন থেকে আসা যাত্রীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে বেশ কিছু দেশ। এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি, জাপান এবং তাইওয়ান।

অপরদিকে চীন থেকে ইংল্যান্ডে আসা যাত্রীদের ফ্লাইটে ওঠার আগে করোনা পরীক্ষা করে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে।

আরও পড়ুন: চাইনিজদের করোনা টেস্ট বাধ্যতামূলক

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, নিষেধাজ্ঞা জারি করাই স্বাভাবিক। চীন থেকে পর্যাপ্ত তথ্য পাওয়া যাচ্ছে না। বিশ্বের একাধিক দেশ যে পদক্ষেপ নিচ্ছে, তা নিজেদের জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতেই নিচ্ছে। খুবই স্বাভাবিক বিষয়।

এদিকে নভেম্বরে চীনে সরকারি ব্যবস্থাপনা ও কড়াকড়ির বিরুদ্ধে বিক্ষোভের পর আকস্মিকভাবে দেশটি থেকে অনেক বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়। বিদেশফেরত ব্যক্তিদের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বিধি বাতিলের ঘোষণা দেয় চীন। তারপর থেকেই দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে দেখা গেছে।

এর আগে চীন কঠোরভাবে ‘জিরো কোভিড নীতি’ অনুসরণ করা দেশগুলোর মধ্যে অন্যতম ছিল। এদিকে সাম্প্রতিক সময়ে প্রতিদিন প্রায় পাঁচ হাজার করোনা আক্রান্তের খবর দিচ্ছে চীন সরকার। আর এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

কিন্তু বিশ্লেষকরা দাবি করছেন, চীনের আসল করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি হবে। দৈনিক আক্রান্ত প্রায় ১০ লাখের কাছাকাছি হতে পারে।

আরও পড়ুন: বিশ্বব্যাপী বেড়েছে শানাক্ত ও প্রাণহানি

অপরদিকে ডিসেম্বরে করোনায় ১৩ জনের মৃত্যুর খবর দিয়েছে চীন সরকার। তবে বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক স্বাস্থ্য তথ্য সংস্থা এয়ারফিনিটি বলছে, চীনে প্রতিদিন প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা