স্বাস্থ্য

বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫০৩ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৩৭ লাখ ৯৯ হাজার ৯৯৫ জনে। এ সময় ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন৪ লাখ ৬৩ হাজার ৩১২ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৩৭ লাখ ৯৯ হাজার ৯৯৫ জনে।

আরও পড়ুন: কিংবদন্তি পেলে আর নেই

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৬৩ জন এবং মারা গেছেন ৪২০ জন।

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৩৭ জন এবং মারা গেছেন ২৩০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৪২৭ জন এবং মারা গেছেন ৭৬ জন।

আরও পড়ুন: চাইনিজদের করোনা টেস্ট বাধ্যতামূলক

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩০ জন এবং আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ২৬৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৪৩৬ জন এবং মারা গেছেন ১৩২ জন। কলম্বিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৭৬ জন এবং মারা গেছেন ১০৩ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৪৬ জন এবং মারা গেছেন ৫৬ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৬৮ জন এবং মারা গেছেন ২৮ জন।

আরও পড়ুন: ফের ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ২০২ জন এবং মারা গেছেন ৫৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৭ লাখ ৮১ হাজার ২৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৫৪৮ জনের। একইসময়ে ফিলিপাইনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫৭ জন এবং মারা গেছেন ২৬ জন।

তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৯৫৫ জন এবং মারা গেছেন ৩৬ জন। হংকংয়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৯৫ জন এবং মারা গেছেন ৬২ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা