আন্তর্জাতিক

এবার নিয়োগ দেবে টুইটার

সান নিউজ ডেস্ক: বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক টুইটারের মালিক অনেক কর্মী ছাঁটাই করেছেন।আর কর্মী ছাঁটাই করেছেন না এখন নতুন করে কর্মী নিয়োগ দেওয়া হবে। টুইটার কর্মীদের সঙ্গে এক বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক।

আরও পড়ুন: কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

মার্কিন প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ জানায়, টুইটারে সাড়ে ৭ হাজার কর্মী ছিলেন।এর মধ্যে দুই-তৃতীয়াংশ কর্মী ইতিমধ্যে ছাঁটাই করেছেন মাস্ক। কর্মী ছাঁটাই নিয়ে তোপের মুখে ছিলেন মাস্ক। তার সমালোচনাও বাড়ছিলো। এরই মধ্যে কর্মী নিয়োগের নতুন পরিকল্পনা নিয়ে এসেছেন মাস্ক।

জানা গেছে, ১২০০ প্রযুক্তি বিশেষজ্ঞ পদত্যাগ করায় বিপাকে পড়েন মাস্ক। পরে তাদের ফিরিয়ে আনতে বৈঠক করেন।

দ্য ভার্জ জানায়, টুইটারের প্রকৌশল ও বিক্রয় বিভাগে ইলন কর্মী নিয়োগের পরিকল্পনা করছেন। এমনকি সংস্থার অন্য কর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন শূন্য পদের জন্য উপযুক্ত কর্মীদের সন্ধান করতে। যদিও টুইটার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে শূন্য পদের ঘোষণা দেয়নি।

আরও পড়ুন: ডিসেম্বরে মেট্রোরেলের উদ্বোধন

মাস্ক বলেছেন, যারা সফটওয়্যার বিষয়ে অভিজ্ঞ, তাদের প্রথম সুযোগ দেওয়া হবে। টুইটারের সদর দপ্তর টেক্সাসে সরানোর গুঞ্জন সম্পর্কে মাস্ক জানিয়েছেন, এখনো সেরকম কোনো চিন্তা-ভাবনা করা হয়নি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা