আন্তর্জাতিক

তুরস্ক ও মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প

সান নিউজ ডেস্ক: তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের দুযজে প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্প অনুভূত হয়েছে ইস্তাম্বুল ও আঙ্কারাতেও। মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প হয়েছে, পৃথিবীর দুই প্রান্তের এই দুই দেশে হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৬ বা তারও বেশি। অন্যদিকে বুধবার (২৩ নভেম্বর) ভোর রাতে ভারতের মহারাষ্ট্রেও মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে।

আরও পড়ুন: আর্জেন্টিনাকে উড়িয়ে দিল সৌদি আরব

অবশ্য এসব ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং এএনআই।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার তুরস্কে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) জানিয়েছে, বুধবার তুরস্কের পশ্চিমাঞ্চলে ৬ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ২ কিলোমিটার (১.২৪ মাইল) গভীরে ছিল বলেও জানিয়েছে ইএমএসসি।

এদিকে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মঙ্গলবার ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে ৬.২ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে।

ইউএসজিএস আরও জানিয়েছে, বাজা ক্যালিফোর্নিয়ার লাস ব্রিসাসের পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার (১৮.৬ মাইল) দূরে ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার (১২ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হেনেছে।

আরও পড়ুন: ফ্রান্সের বড় জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে

অন্যদিকে বুধবার ভোর রাতে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে মাঝারি মানের ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৬। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, বুধবার ভোররাতে মহারাষ্ট্রের নাসিকের কাছে রিখটার স্কেলে ৩.৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

এনসিএস’র দেওয়া তথ্য অনুসারে, নাসিকের ৮৯ কিলোমিটার পশ্চিমে ভোর ৪ টার দিকে ভূপৃষ্ঠের নিচে টেকটোনিক প্লেটের নড়াচড়া অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল মাটির ৫ কিলোমিটার নিচে।

উল্লেখ্য, দিন দু’য়েক আগেই বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ৫.৬ মাত্রার ওই ভূমিকম্পে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে মৃতের সংখ্যা আড়াইশো ছাড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও দেড় শতাধিক মানুষ।

আরও পড়ুন: ফসলের পুষ্টিগুণ নিশ্চিত করতে হবে

ব্যাপক প্রাণঘাতী এই ভূমিকম্পে বাস্তুচ্যুত হয়েছেন ৭ হাজারেরও বেশি মানুষ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ভুলে ৯.৯ মাত্রার ভূমিকম্প সতর্কতা, অতঃপর...

ভুলবশত ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গাত্মক মন্তব্য

মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা