প্রতিকি ছবি
জাতীয়

কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী 

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিতে বৃহস্পতিবার জনসভায় অংশ নিতে ও শামস-উল হুদা স্টেডিয়ামে ভাষণ দিতে যশোর যাচ্ছেন। তাঁর সফর ঘিরে প্রস্তুতি চলছে পুরোদমে।

আরও পড়ুন: ওয়ালমার্ট স্টোরে বন্দুক হামলায় নিহত ১০

প্রধানমন্ত্রী শামস-উল হুদা স্টেডিয়ামে ভাষণ দেবেন। তাঁর সফর ঘিরে প্রস্তুতিতে ঘাটতি রাখছেন না নেতাকর্মীরা। তারা বলছেন, উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায়, তাদের প্রত্যাশার পালে লাগবে প্রাপ্তির হাওয়া। নেতাদের অনেকে যশোরকে সিটি করপোরেশন করার দাবি তুলে ধরেন।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন জানান, জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে চায় জেলা আওয়ামী লীগ। তিনি জানান যশোরে বিএনপির বিশৃঙ্খলার জবাব দেয়া হবে।

দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দলীয় ফোরামের বৈঠকে প্রধানমন্ত্রী জানান, এখন থেকে দলকে আরও বেশি সময় দেবেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে পর্যায়ক্রমে সব জেলায় সফর করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার প্রথম জনসভা হবে যশোর স্টেডিয়ামে।

যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে মাঠে ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একই মাঠে ৫০ বছর পর জনসভায় ভাষণ দেবেন তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা।

নৌকার আদলে সেখানে তৈরি করা হচ্ছে জনসভার মঞ্চ। যশোরজুড়ে চলছে সাজসজ্জার কাজ। তৈরি করা হচ্ছে তোরণ, অভ্যর্থনা গেট।

যশোর জেলা আওয়ামী লীগের নেতারা জানান, জনসভায় ৫ থেকে ১০ লাখ মানুষের উপস্থিতি ঘটানোর টার্গেট রয়েছে। জনসভায় যশোরের আটটি উপজেলাসহ খুলনা বিভাগের ১০ জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেবেন।

আরও পড়ুন: দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি

এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ভাষণে প্রধানমন্ত্রী যশোরকে সিটি করপোরেশন করার ঘোষণা দিয়েছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা