জাতীয়

বুধবার কখন কোথায় লোডশেডিং

সান নিউজ ডেস্ক: দেশের জ্বালানির সংকটে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। ফলে তৈরি হয়েছে বিদ্যুত ঘাটতি। তাই ঘাটতি সমন্বয় করতে গত ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং হচ্ছে।

আরও পড়ুন: দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি

বুধবার (২৩ নভেম্বর) এরই ধারাবাহিকতায় রাজধানীর কোনো কোনো এলাকায় ২ ঘণ্টা করে লোডশেডিং হতে পারে। কোনো এলাকায় হতে পারে ১ ঘণ্টা আবার কোনো কোনো এলাকায় একেবারেই লোডশেডিং নেই।

রাজধানী ঢাকায় বিদ্যুৎ বিতরণকারী দুই সংস্থা ডেসকো ও ডিপিডিসি তাদের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

সকালে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই।

আরও পড়ুন: ইরানে হিজাববিরোধী বিক্ষোভে নিহত ৭২

তবে এনএলডিসি কর্তৃক কম বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে। হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন : বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

অপরদিকে রাজধানীর আরেক বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায়, কখন লোডশেডিং করবে, সে শিডিউল জানিয়ে দিয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা