আন্তর্জাতিক

পুতিনকে নিয়ে সংকটে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে আসবেন না বলে জোরালো আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

আরও পড়ুন: গ্লাসগো জলবায়ু চুক্তি অনুসরণ করার এখনই সময়

মঙ্গলবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে সোমবার (৭ নভেম্বর) গণমাধ্যমকে নিজেই এই তথ্য জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট উইদোদো জোর দিয়ে বলেন, জি-২০ শীর্ষ সম্মেলনে রাশিয়াকে স্বাগত জানানো হবে। তবে তার আশঙ্কা, এতে করে আন্তর্জাতিক উত্তেজনা ‘খুব উদ্বেগজনক’ মাত্রায় বাড়তে পারে।

আরও পড়ুন: ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘জি-টোয়েন্টি কোনো রাজনৈতিক ফোরাম নয়। এটি অর্থনীতি ও উন্নয়নের বিষয় এবং এই বিষয়েই ফোরাম কাজ করে থাকে।’

গত আট মাস ধরে টানা সাড়ে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ এই সময় ধরে উভয় দেশের হামলা-পাল্টা হামলা এবং মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞাও রাশিয়াকে তার অবস্থান থেকে সরিয়ে আনতে পারেনি। এই পরিস্থিতিতে গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলন আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: ৯০০ কোটি ডলার পাচ্ছে পাকিস্তান

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলন মিস করতে পারেন বলে ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট জোকো উইদোদো সোমবার গণমাধ্যমকে জানিয়েছেন। যদিও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরোধিতা সত্ত্বেও চলতি বছর জি-২০ সম্মেলনে পুতিনের সশরীরে যোগ দেওয়ার পরিকল্পনার কথা আগেই জানানো হয়েছিল।

প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, গত সপ্তাহে প্রেসিডেন্ট পুতিনের সাথে হওয়া কথোপকথন তিনি যে ‘দৃঢ় ইঙ্গিত’ পেয়েছেন তা হলো- রুশ এই নেতা বালিতে অনুষ্ঠিতব্য সম্মেলনে যোগ দেবেন না। মূলত ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে সম্মেলনে পুতিনের উপস্থিতি উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা রয়েছে অনেকের।

আরও পড়ুন: বিপুল পরিমান অস্ত্রসহ তরুণ গ্রেফতার

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রেসিডেন্টের প্রাসাদ এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে বার্তাসংস্থাটি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ আরও বেশ কয়েকজন বিশ্ব নেতা আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

তবে গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ সম্মেলনের আযোজক দেশ হিসাবে রাশিয়াকে বিচ্ছিন্ন করার এবং গ্রুপ থেকে বহিষ্কার করার জন্য পশ্চিমা বিভিন্ন দেশসহ ইউক্রেনের চাপ রয়েছে ইন্দোনেশিয়ার ওপর। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি বরাবরই বলে আসছে, গ্রুপের সকল সদস্য দেশের ঐকমত্য ছাড়া এটি করার ক্ষমতা তাদের নেই।

আরও পড়ুন: হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন

তবে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও আমন্ত্রণ জানিয়েছে ইন্দোনেশিয়া। তবে ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট বলেছেন, পুতিন সম্মেলনে আসলে তিনি সেখানে অংশ নেবেন না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা