ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

বিধিনিষেধ তুলে নিলো আমিরাত

সান নিউজ ডেস্ক: এখন থেকে মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব মেনে চলার মতো বাধ্যবাধকতা আর থাকছে না সংযুক্ত আরব আমিরাতে। করোনাভাইরাস সংক্রান্ত সব বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে।

আরও পড়ুন: আমি ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেছি

রোববার (৬ নভেম্বর) খালিজ টাইমস এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আজ সোমবার থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে।

বলা হয়েছে, রোববার কোভিড-১৯ সম্পর্কিত সব বিধিনিষেধ এবং সতর্কতামূলক ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। স্থানীয় সময় সোমবার সকাল ৬টা থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

আরও পড়ুন: ইমরানের ওপর হামলা সাজানো নাটক

সরকার ঘোষণা করেছে, মসজিদ, উপাসনালয়, উন্মুক্ত জায়গা এবং আবদ্ধ স্থানগুলোতে এখন থেকে ফেস-মাস্ক পরা ঐচ্ছিক বলে বিবেচিত হবে।

অর্থাৎ কেউ চাইলে মাস্ক পরতে পারেন, আবার না পরলেও সরকারিভাবে কোনো বাধ্যবাধকতা নেই। তবে, হাসপাতাল এবং স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রগুলোতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশ অসাম্প্রদায়িক গণতন্ত্রের দেশ

সংবাদমাধ্যম বলছে, কোভিড-১৯ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এখন থেকে সরকারি স্থাপনা এবং সরকারি অফিসে প্রবেশের জন্য আর গ্রিন পাসের প্রয়োজন হবে না।

প্রসঙ্গত, বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সংযুক্ত আরব আমিরাতের আয়তন ৮৩ হাজার ৬০০ বর্গকিলোমিটার। ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর বিশ্বের অন্যান্য দেশের মতো এই দেশটিতেও নানা বিধিনিষেধ জারি করা হয়।

আড়াই বছরের বেশি সময় পর সোমবার থেকে সেসব বিধিনিষেধের পুরোটাই তুলে নিলো দেশটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্ব বসতি দিবসে...

যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ

দীর্ঘ ১০ বছরের পথচলার পর দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়ে...

জমি বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

লালমনিরহাটের হাতীবান্ধায় বোনের জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে...

পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে মামলার বাদী ও বিবাদীদের কাছ...

২৬ বছর বিনা বেতনে শিক্ষকতা, তবু এমপিও নেই

প্রতিদিন সকালে মাদরাসায় আসেন তারা। নিয়মিত ক্লাস নেন, শিক্ষার্থীদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা