আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী সুনাক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋসি সুনাক। তিনি বর্তমান প্রধানমন্ত্রী লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হবেন। সোমবার (২৪ অক্টোবর) রাতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। এর মধ্যে তাকে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির (টোরি) নেতা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: সেন্টমার্টিনে ১৩ ট্রলার ডুবি

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের রাজনীতির ২০০ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ঋসি সুনাক। মঙ্গলবারই (২৫ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন ঋসি সুনাক। এর আগে ব্রিটেনের স্থানীয় সময় ২টার ঠিক আগ মুহূর্তে প্রধানমন্ত্রী পদের নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রধান হতে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন পেনি মর্ডান্ট। প্রতিদ্বন্দ্বিতা করার বদলে ঋষি সুনাকের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। এর ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত নেতা সুনাক।

এক টুইটে প্রধানমন্ত্রী পদে প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দেন সাবেক ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মর্ডান্ট। তিনি বলেন, নেতৃত্বের প্রতিযোগিতায় সীমিত সময়সীমা সত্ত্বেও এটি পরিষ্কার যে, সহকর্মীরা মনে করেন, আমাদের আজ নিশ্চয়তা দরকার। তারা দেশের ভালোর জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন। ঋষির প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। আমরা যে প্রচারণা চালিয়েছে, তার জন্য আমি গর্বিত এবং যারা আমার প্রতি সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ।

আরও পড়ুন: সিত্রাং মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ

নেতৃত্বের প্রতিযোগিতা থেকে মর্ডান্ট নাম প্রত্যাহার করে নেওয়ায় ব্রিটেনের ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডি কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাককে নিশ্চিত করেছেন।

এর আগে ঋষি সুনাক যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রীসভার অর্থমন্ত্রী ছিলেন তিনি। ঋষি ২০১৫ সালে রিচমন্ডের (ইয়র্কস) এমপি নির্বাচিত হন। এরপর খুব অল্প সময়ের মধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাফল্য পান তিনি। আর এখন যুক্তরাজ্যের সর্বোচ্চ পদে আসীন হওয়ার দ্বারপ্রান্তে আছেন তিনি।

আরও পড়ুন: রাশিয়াকে ৪০টি টারবাইন দিচ্ছে ইরান

৪২ বছর বয়সী সুনাক ১৯৮০ সালে সাউদাম্পটনে ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের ঘরে জন্ম নেন। তারা পূর্ব আফ্রিকা থেকে যুক্তরাজ্যে এসেছিলেন। তারা বাবা ছিলেন ডাক্তার। আর মা একটি ফার্মেসি চালাতেন। ঋষি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হলে যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম এশিয়ান-ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ঋষি সুনাক উইনচেস্টার কলেজের প্রাইভেট বোর্ডিং স্কুল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। তিনি বিয়ে করেছেন ভারতীয় বিলিয়নিয়ারের মেয়ে আকশাতা মুর্তিকে। তাদের ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। আকশাতার সঙ্গে যুক্তরাষ্ট্রে পরিচয় হয় সুনাকের।

আরও পড়ুন: বান্দরবানে ১০ হত্যাকারীর মৃত্যুদণ্ড

ঋষি সুনাক কত সম্পদের মালিক সেটি তিনি কখনো প্রকাশ করেননি। তবে রাজনীতিতে প্রবেশের আগে অর্থনীতিতে ক্যারিয়ার গড়া ঋষি মাত্র ২০ বছর বয়সেই মিলিয়নিয়ার হয়ে যান। তিনি মদ্যপান করেন না এবং মদ থেকে দূরে থাকেন। তিনি হিন্দু ধর্মের অনুসারী।

তার বাবা যশবীর সুনাক জন্মগ্রহণ করেন কেনিয়ায়। তার মা ঊষা সুনাক জন্মগ্রহণ করেন তৎকালীন তাঙ্গানিকায়, যা বর্তমানে তানজানিয়ার অংশ। আর ঋষির দাদা-দাদি ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণ করেন ও ১৯৬০ এর দশকে সন্তানদের সঙ্গে নিয়ে পূর্ব আফ্রিকা থেকে যুক্তরাজ্যে চলে আসেন। যশবীর সুনাক যুক্তরাজ্যে একজন জিপি (জেনারেল প্র্যাকটিশনার) হিসেবে ও ঊষা সুনাক ফার্মাসিস্ট হিসেবে কাজ করতেন। তিন ভাইবোনের মধ্যে ঋষি সুনাকই সবার বড়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা