চোখ হারালেন সালমান রুশদি
আন্তর্জাতিক

চোখ হারালেন সালমান রুশদি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে গত ১২ আগস্ট বিতর্কিত ব্রিটিশ লেখক সালমান রুশদির ওপর ছুরি হামলা চালায় এক যুবক।

আরও পড়ুন: সমুদ্রবন্দরে ৭ নম্বর সংকেত

এতে প্রাণে রক্ষা পেলেও একটি চোখ হারাতে হয়েছে সালমান রুশদিকে। চোখের পাশাপাশি একটি হাতও কর্মক্ষমতা হারিয়েছে। তার এক এজেন্ট গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

নিউইয়র্কের বাফেলো শহরের কাছেই চৌতাওকুয়া ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানেেএক যুবকের ছুরি হামলার শিকার হন ৭৫ বছর বয়সি এ লেখক।

আরও পড়ুন: সরে দাঁড়ালেন বরিস, এগিয়ে সুনাক

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে তার ওপর হামলা চালানো হয়। তাকে কিলঘুষির পাশাপাশি ১৫টি ছুরিকাঘাত করে ওই হামলাকারী।

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সালমান রুশদি ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ১৯৮১ সালে মিডনাইট’স চিলড্রেন বইয়ের জন্য বুকার পুরস্কার জেতেন তিনি। সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে তাঁকে নাইট উপাধিতে ভূষিত করেছিলেন যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ।

আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও প্রাণহানি

১৯৮৮ সালে রুশদির চতুর্থ বই দ্য স্যাটানিক ভার্সেস প্রকাশিত হয়। বইটি প্রকাশের পর একাধিকবার হত্যার হুমকি পান তিনি। এ জন্য তাঁকে ১০ বছর আত্মগোপনে থাকতে হয়েছে।

স্যাটানিক ভার্সেস উপন্যাসে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে বলে মনে করেন অনেক মুসলিম। বইটি প্রকাশের এক বছর পরই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রুশদির মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেন। সেই সঙ্গে তাঁর মাথার দাম হিসেবে ৩০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেন।

আরও পড়ুন: ফেন্সিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার

প্রসঙ্গত, গত ১২ আগস্ট নিউইয়র্কের শিটোকোয়া ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানের মঞ্চে সালমান রুশদির ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় আটক সন্দেহভাজন তরুণ হাদি মাতার (২৪) মার্কিন নাগরিক। তবে হাদি মাতার রুশদিকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা