সীমান্তে দুই কোরিয়ার গুলিবিনিময়
আন্তর্জাতিক

সীমান্তে দুই কোরিয়ার গুলিবিনিময়


আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। গত কয়েক সপ্তাহ ধরেই দুই কোরিয়ার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও সামরিক মহড়াকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে দুই পক্ষই একে অপরেকে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে। খবর আল-জাজিরার।

আরও পড়ুন: সমুদ্রবন্দরে ৭ নম্বর সংকেত

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, উত্তর কোরিয়ার একটি নৌযান সমুদ্রসীমা লঙ্ঘনের করলে সেটিকে সরিয়ে দিতে সতর্কবার্তা সম্প্রচার ও সতর্কীকরণ গুলি চালানো হয়েছে।

অন্যদিকে উত্তর কোরিয়ার বাহিনী জানায়, নৌ শত্রুর চলাচল শনাক্ত করার পর নিজেদের সীমানার মধ্যে ১০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর একটি জাহাজ নিজেদের সীমানায় অনুপ্রবেশ করে বলেও অভিযোগ করে উত্তর কোরিয়া।

আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও প্রাণহানি

উত্তর কোরিয়ার পিপলস আর্মি বলেছে, একাধিক রকেট লঞ্চারের ১০টি শেল নিক্ষেপ করে শত্রুর যুদ্ধজাহাজকে দৃঢ়ভাবে বিতাড়িত করতে আমরা প্রাথমিক পাল্টা ব্যবস্থার নির্দেশ দিয়েছি। কারণ সেখানে শত্রুদের চলাচল নিশ্চিত হওয়া গেছে।

জেসিএস বলেন, উত্তর কোরিয়া যে গোলা নিক্ষেপ করেছে তা শান্তি বজায় রাখতে ২০১৮ সালে দুই কোরিয়ার মধ্যে যে চুক্তি হয়েছে সেটার লঙ্ঘন।

আরও পড়ুন: সরে দাঁড়ালেন বরিস, এগিয়ে সুনাক

সম্প্রতি দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে সামরিক তৎপরতা বাড়িয়েছে উত্তর কোরিয়া। এর অংশ হিসেবে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। অন্যদিকে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছে। এতে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা