সারাদেশ

ফেন্সিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার 

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ১০ বোতল ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী অশ্বিনী কুমার বর্মনকে (৬০) গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ। সোমবার (২৪ অক্টোবর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: সরে দাঁড়ালেন বরিস, এগিয়ে সুনাক

এর আগে রোববার (২৩ অক্টোবর) রাতে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অশ্বিনী কুমার বর্মন সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের পবন চন্দ্রের ছেলে।

জানা গেছে,গ্রেফতারকৃত অখিল চন্দ্র বর্মন দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।রোববার (২৩ অক্টোবর) রাত ৮ টায় গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম ও উপ-পরিদর্শক আকবর আলরি নেতৃত্বে পুলিশ মাদক ব্যবসায়ী অশ্বিনী কুমার বর্মনের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অশ্বিনী কুমার একটি ব্যাগ নিয়ে পালিয়ে যাবার চেষ্টা চালায়। পুলিশ তাকে আটক করলে ব্যাগের ভেতর থেকে ১০ বোতল ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিল উদ্ধার করে এবং মাদক ব্যবসায়ী অশ্বিনী কুমার বর্মনকে হাতে নাতে আটক করে।

আরও পড়ুন: সমুদ্রবন্দরে ৭ নম্বর সংকেত

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী অশ্বিনী কুমার বর্মনকে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

রুহিয়া থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,এ ঘটনায় থানায় মামলা হয়েছে।গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা