সারাদেশ

প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিবার ও পুলিশ ওই গৃহবধূর আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।

আরও পড়ুন: সমুদ্রবন্দরে ৭ নম্বর সংকেত

নিহত বিবি হাজেরা (২৫) উপজেলার চর পার্বতী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আবুল হাসেমের নতুন বাড়ির আইয়ুব আলীর মেয়ে। সে দুই সন্তানের জননী ছিল।

সোমবার (২৪ অক্টোবর) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে গতকাল রোববার দুপুর পৌনে ৩টার দিকে সে বাবার বাড়িতে আত্মহত্যা করে।

আরও পড়ুন: সরে দাঁড়ালেন বরিস, এগিয়ে সুনাক

নিহতের বাবা আইয়ুব আলী জানান, ১০ থেকে ১২ বছর আগে পারিবারিক ভাবে পার্শ্ববর্তী চরহাজারী ইউনিয়নের ওমান প্রবাসী মহিউদ্দিন শিপনের সাথে হাজেরার বিয়ে হয়। তার স্বামী বর্তমানে ওমানে রয়েছে। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। হাজেরা একদিন আগে বাবার বাড়িতে আসে। রোববার দুপুরের দিকে সে পরিবারের অজান্তে বসত ঘরের একটি কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একপর্যায়ে পরিবারের সদস্যরা বিষয়টি আচ করতে পেরে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে। সেখান থেকে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে,পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মিটার চুরি করে বিকাশে টাকা আদায়, গ্রেপ্তার ২

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক মিটার চুরি...

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময়সীমা নির্ধারণ

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স করার সূবর্ণ সুযোগ দিয়...

৫১ হাজার ডলার হাতিয়ে নেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আটক

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক প্রবীণের কাছ...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনে...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা