সোমালিয়া, হোটেল, গাড়িবোমা, বন্দুক, হামলা, নিহত, নিরাপত্তা, বাহিনী, আল কায়েদা, আল শাবাব, জঙ্গিগোষ্ঠী
আন্তর্জাতিক

হোটেলে গাড়িবোমা হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ায় একটি হোটেলে গাড়িবোমা ও বন্দুক হামলায় ৯ জন নিহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনী হোটেলটি অবরোধ করে এবং তাদের অভিযানে হামলাকারীরা প্রাণ হারায়। আল কায়েদা-সংশ্লিষ্ট আল শাবাব জঙ্গিগোষ্ঠী বলেছে এই হামলার দায় স্বীকার করেছে।

আরও পড়ুন: ইউএনও’র যৌন হয়রানি, শাস্তি তিরস্কার!

সোমবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে রোববার (২৩ অক্টোবর) পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার কিসমায়ু শহরের একটি হোটেলে এই ঘটনা ঘটে। কিসমায়ু হলো জুব্বাল্যান্ডের বাণিজ্যিক রাজধানী। দক্ষিণ সোমালিয়ার এই অঞ্চলটি এখনও আংশিকভাবে আল শাবাব নিয়ন্ত্রণ করে থাকে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্দরনগরী কিসমায়ুর তাওয়াকল হোটেলের গেটে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ধাক্কা দেওয়ার পর গোলাগুলি শুরু হয়। যে হোটেলটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে সেটি একটি স্কুলের কাছে হওয়ায় অনেক শিক্ষার্থী আহত হয়েছে।

আরও পড়ুন: নৌ চলাচল বন্ধ ঘোষণা

সোমালিয়ার জুব্বাল্যান্ড অঞ্চলের নিরাপত্তা মন্ত্রী ইউসুফ হুসেন ধুমাল রয়টার্সকে বলেছেন, ‘বিস্ফোরণে ছাত্র ও বেসামরিক নাগরিকসহ নয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪৭ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।’

এদিকে, এই ঘটনার পর হোটেলটিতে অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী তিনজন হামলাকারীকে হত্যা করেছে। এছাড়া বোমা বিস্ফোরণের কারণে চতুর্থ এক ব্যক্তি মারা গেছে বলে ধুমাল জানিয়েছেন।

আরও পড়ুন: সমুদ্রবন্দরে ৭ নম্বর সংকেত

অন্যদিকে, কিসমায়ু থেকে ফারাহ মোহাম্মদ নামে একজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, হামলার শিকার হওয়ার আগে আল শাবাবের বিরুদ্ধে কীভাবে লড়াই করা যায় তার পরিকল্পনা করার জন্য ওই হোটেলে একটি সভা অনুষ্ঠিত হচ্ছিল।

পুলিশ ক্যাপ্টেন মোহাম্মদ নুর এবং কিসমায়ুর দোকানদার ফারাহ আলী রয়টার্সকে বলেন, গোলাগুলি শুরুর আগে হোটেলে গাড়িবোমা বিস্ফোরিত হয়। সোমালি ন্যাশনাল টেলিভিশনের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিও ফুটেজে, নিরাপত্তা কর্মীরা আহতদের একজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছেন বলে দেখা যাচ্ছে।

আরও পড়ুন: নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়ণ কেন্দ্রে মানুষ

আল-শাবাবের সামরিক মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব বলেছেন, এই হামলার পেছনে তাদের গোষ্ঠী রয়েছে। তিনি দাবি করেন, জুব্বাল্যান্ড অঞ্চলের প্রশাসকদের লক্ষ্য করে হোটেলে এই হামলা চালানো হয়েছে, কারণ ওই প্রশাসকরা হোটেলে থেকে তাদের কাজ করে থাকেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা