ট্র্যাক্টর ট্রলি পুকুরে পড়ে শিশুসহ নিহত ২৬
আন্তর্জাতিক

ভারতে দুর্ঘটনায় নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি ট্র্যাক্টর ট্রলি উল্টে ও পুকুরে পড়ে নারী শিশুসহ কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে নিহত ১২৯

শনিবার (১ অক্টোবর) উত্তর প্রদেশের কানপুর জেলায় তীর্থযাত্রা শেষে ফেরার পথে একটি ট্র্যাক্টর ট্রলি উল্টে পুকুরে পড়ে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্র্যাক্টরটি ৫০ জন আরোহী নিয়ে উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফেরার সময় কানপুরের ঘটামপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী

সংবাদমাধ্যম জানিয়েছে, ট্র্যাক্টরটিতে মোট ৫০ জন আরোহী ছিলেন। তারা উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফিরছিলেন। সেই সময় কানপুরের ঘটামপুর এলাকায় ট্র্যাক্টর ট্রলিটি উল্টে পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পাশাপাশি পুলিশে খবর দেওয়া হয়। এরপর এলাকাবাসী ও পুলিশের সহায়তায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনা ও হতাহতের ঘটনায় শোকপ্রকাশ করছেন।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইটারে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, ‘কানপুরে ট্র্যাক্টর-ট্রলি দুর্ঘটনায় শোকাহত। প্রিয়জনদের যারা হারিয়েছেন তাদের সমবেদনা জানাই। আহতদের আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসন সকল দায়িত্ব পালন করছে।’

আরও পড়ুন : নরসিংদীতে ট্রাকচাপায় নিহত ৪

এছাড়া প্রধানমন্ত্রীর দফতর থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্ধারকাজের তদারকি করার জন্য মন্ত্রী রাকেশ সাচান এবং অজিত পালকে দুর্ঘটনাস্থলে পাঠান। পাশাপাশি রাজ্যবাসীর কাছে যাতায়াতের জন্য ট্র্যাক্টর ট্রলি ব্যবহার না করার আহ্বানও জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা