আন্তর্জাতিক

মিয়ানমারে বিমান লক্ষ্য করে গুলি

সান নিউজ ডেস্ক : মিয়ানমারে একটি যাত্রীবাহী উড়োজাহাজকে লক্ষ্য করে বন্দুক হামলা হয়েছে। হামলায় একজন যাত্রী আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানের ফিউসেলেজও (বাইরের কাঠামো)।

আরও পড়ুন: হত্যার রাজনীতি করে বিএনপি

মিয়ানমারে যাত্রীবাহী বিমানে গুলির ঘটনায় বিদ্রোহীদের দায়ী করে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।

শনিবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ কায়াহর রাজধানী লোইকোতে ঘটে এই ঘটনা। উড়োজাহাজটি এ সময় প্রায় ১ হাজার মিটার (৩ হাজার ২৮০ ফুট) ওপরে ছিল এবং ৬৩ জন যাত্রী ছিলেন সেটিতে।

তবে তা সত্ত্বেও উড়োজাহাজটি নিরাপদে বিমানবন্দরে অবতরণে সক্ষম হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ও মিয়ানমারভিত্তিক বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

হামলার শিকার উড়োজাহাজটি মিয়ানমারের সরকারি বিমান পরিষেবা সংস্থার অধীন। সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, দূরপাল্লার মেশিনগান দিয়ে বিমানটিকে লক্ষ্য এলাপাতাড়ি গুলি চালানোর আলামত পাওয়া গেছে। হামরার সময় কয়েকটি গুলি ফিউসেলেজ (উড়োজাহাজের বাইরের কাঠামো) ভেদ করে কেবিনে ঢোকায় সেসবেরেই কোনো একটি গুলিতে আহত হয়েছেন ওই যাত্রী।

আরও পড়ুন: তেলের অভাবে ট্রেন চলাচল বন্ধ

এদিকে, বন্দুক হামলা সত্ত্বেও উড়োজাহাজটিকে লোইকোর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হওয়া পাইলট ও কেবিন ক্রুদের ধন্যবাদ জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন সামরিক সরকারের মুখপাত্র জাও মিন তুন। পাশাপাশি বলেছেন, হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে প্রয়োাজনীয় পদক্ষেপ নেবে সরকার।

গ্লোবাল নিউ লাইট পত্রিকাকে জাও মিন তুন বলেন, ‘প্লেনেরর ফুসেলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন যাত্রী আহত হয়েছেন…তবে পাইলট ও কেবিন ক্রুরা যদি আতঙ্কিত হয়ে ঠিকমতো অবতরণ না করতে পারতেন, তাহলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারত। পাইলট ও কেবিন ক্রুদেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

‘পাশাপাশি আরও বলছি, যারা এই নিষ্ঠুর পরিকল্পনা ও হামলার সঙ্গে যুক্ত— নিরাপত্তা বাহিনী অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনবে।’

তিনি সরাসরি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নাম উল্লেখ করেননি। তবে সামরিক সরকারের একটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় মিয়ানমারের সামরিক বাহিনীবিরোধী সশস্ত্র গোষ্ঠী কারেন্নি ন্যাশনাল প্রগ্রেসিভ পার্টির রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

মিয়ানমারের কয়েকটি সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠী রয়েছে। সেসবের মধ্যে কারেন্নি ন্যাশনাল প্রগ্রেসিভ পার্টি অন্যতম। দেশটির পূর্বাঞ্চলীয় তিন প্রদেশ কারেন, কায়াহ ও কাচিনজুড়ে তাদের সংগঠন ও কার্যক্রম বিস্তৃত।

তবে কারেন্নি ন্যাশনাল প্রগ্রেসিভ পার্টি বন্দুক হামলার এই অভিযোগ অস্বীকার করেছে। পার্টির শীর্ষ নেতা খু ড্যানিয়েল মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ‘কোনো ঘটনা ঘটলেই তার দায় চাপানো জান্তার স্বভাব। এবারও তারা তাই করছে।’

আরও পড়ুন: ফের বুরকিনা ফাসোর শাসক ক্ষমতাচ্যুত

‘কিন্তু তাদের এই অভিযোগ সত্য নয়। কারণ আমাদের পার্টির সামরিক উইং আজ সকালে কোনো অপারেশনে যায়নি।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

হাসিনার পালানোর কারণ জানালেন তথ্যমন্ত্রী 

জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়ে রাষ্ট্রীয় ক্ষমতাকে অপ্রতিরোধ্য মনে করাই শাস...

স্টেডিয়াম থেকে রাস্তায় বল, এরপরই গাড়ির সংঘর্ষ!

ফুটবল ম্যাচ চলাকালে স্টেডিয়াম থেকে বল উড়ে গিয়ে সড়কে পড়ার ঘটনা নতুন নয়। তবে সে...

ডিমের দাম দেড়গুণ বেড়ে ডজনে ১৮০

মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ফার্মের মুরগির ডিমের দাম প্রায় দেড়...

টাকাতেই মিলবে বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনার সুযোগ

বিদেশ ভ্রমণের প্যাকেজ কিনতে এখন থেকে সরাসরি বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার ঝামেল...

হামের উপসর্গে মৃত্যু আরও ৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন...

শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা