আন্তর্জাতিক

অল্পের জন্য বেঁচে গেছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: অল্পের জন্য বেঁচে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ ঘটনায় রুশ প্রেসিডেন্ট অক্ষত ছিলেন। ওই ঘটনার পর কয়েকজনকে গ্রেফতারর করেছে রাশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন: এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

স্পেনের বৃহত্তম ইংরেজি সংবাদমাধ্যম ইউরো উইকলি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে কখন তাকে হত্যার চেষ্টা হয়েছে সেবিষয়ে কিছু জানা যায়নি সংবাদমাধ্যমটি।

ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতি এবং পশ্চিমা নিষেধাজ্ঞা অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাশিয়ার একদল রাজনীতিক প্রেসিডেন্ট পুতিনের পদত্যাগের দাবি তুলেছেন। এমনকি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনতে রুশ সংসদের নিম্নকক্ষ স্টেট ডুমার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। তাদের এমন দাবির মাঝেই পুতিনকে হত্যাচেষ্টার খবর দিল পশ্চিমা গণমাধ্যম।

আরও পড়ুন: স্কুলছাত্রীকে ধর্ষণ, মামলা

ইউরো উইকলি নিউজের প্রতিবেদনে বলা হয়, বুধবার রাশিয়ার স্বতন্ত্র টেলিগ্রাম চ্যানেল জেনারেল এসভিআর পুতিনকে গুপ্তহত্যার চেষ্টার তথ্য প্রকাশ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে বিভিন্ন সময়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়েছে।

অতীতেও রাশিয়ার এই প্রেসিডেন্টকে একাধিকবার গুপ্তহত্যার চেষ্টা হয়েছিল। ২০১৭ সালে প্রথমবারের মতো পুতিন স্বীকার করেছিলেন যে, তিনি অন্তত পাঁচবার গুপ্তহত্যার চেষ্টা থেকে বেঁচে গেছেন।

আরও পড়ুন: পাকিস্তানের সময় অবস্থা ভালো ছিল

টেলিগ্রাম চ্যানেলটির বরাত দিয়ে ইউরো উইকলি বলেছে, পুতিনকে বহনকারী লিমোজিন গাড়ির সামনের বামপাশের চাকায় বিকট শব্দ হয়েছিল। ধোঁয়া বের হওয়ার পরও গাড়িটি দ্রুত নিরাপদে চলে যায়।

অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম নিউজ অস্ট্রেলিয়াও পুতিনকে হত্যাচেষ্টার ওই ঘটনার সংবাদ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, নিরাপত্তা উদ্বেগের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মোটর শোভাযাত্রায় করে তার সরকারি বাসভবনে ফিরছিলেন।

আরও পড়ুন: খালেদা-তারেক নির্বাচনের অযোগ্য

‘ফেরার পথে বাসভবন থেকে কয়েক কিলোমিটার দূরে পুতিনের গাড়িবহরের প্রথম গাড়িটিকে একটি অ্যাম্বুলেন্স বাধা দেয়। পরে গাড়িবহরের দ্বিতীয় গাড়িটি না থেমে চারপাশে চক্কর দেয়।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

স্মিথ-লাবুশেনকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে রাখল বাংলাদেশ

ডারউইন টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়ার আরও দুই উইকেট তুলে নিয়ে ম্য...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে দ...

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে স্বর্ণ-রুপা ছিনতাই

মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা