সারাদেশ

স্কুলছাত্রীকে ধর্ষণ, মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অস্ত্র ঠেকিয়ে এক স্কুল শিক্ষার্থীকে সংঘবন্ধ ধর্ষণের ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো তিনজনকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা হয়েছে। গত সোমবার (১২ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানায় মামলাটি করেন ওই শিক্ষার্থীর মা।

আরও পড়ুন: এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

মামলার আসামিরা হলেন, বাবলুর রহমান, আসলাম আলী, আবু তালেব। বাবলুর রহমান ওই উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের বেলছাড়া গ্রামের বাসিন্দা। আর বাকি ২জন একই ইউনিয়নের বোবড়া এলাকার বাসিন্দা।

মামলার বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, ধর্ষণের শিকার ওই কিশোরীর মা তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে থানায় মামলাটি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বেলছাড়া গ্রামের নিজ বাড়ি থেকে জেলা শহরের আসার উদ্যেশে রওনা হন নবম শ্রেণীর ওই শিক্ষার্থী। বালিয়াডাঙ্গী উপজেলা মোড় থেকে একটি থ্রি-হুইলার যোগে রওনা হলে তার পাশে চেঁপে বসেন কয়েকজন দুর্বৃত্ত।

আরও পড়ুন: মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চলন্ত যানবাহনে মেয়েটিকে ছুরি ঠেকিয়ে শহর ঘুরে নিয়ে যাওয়া হয় নির্জন জায়গায়। পরে সেখানে শারীরিক নির্যাতনের পর পালাক্রমে ধর্ষণ করে দুর্বৃত্তরা। ধর্ষণ শেষে জেলা সদরের ওরাউপাড়া এলাকার ইক্ষু খামারের একটি রাস্তায় ফেলে পালিয়ে যায় তারা। এ ঘটনার পর স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে ৯৯৯ কল করে। পরবর্তিতে আইনশৃংখলা বাহিনী ঘটনাস্থল থেকে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার তিনদিন পর থানায় ধর্ষণের মামলা করা হয়। তবে স্থানীয়রা বলছেন ধর্ষনের মামলাটি সাজানো ঘটনা।জমিজমা নিয়ে বিরোধের জেরে মেয়েটির বাবা ও ভাইকে আসামি করে প্রতিপক্ষ মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা