আন্তর্জাতিক

ইউক্রেনে পরাজয়ের মুখে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রুশ বাহিনীর বিরুদ্ধে অগ্রযাত্রা অব্যাহত রয়েছে ইউক্রেন বাহিনী। তারা মস্কোর সামরিক মর্যাদা গুঁড়িয়ে দিয়ে আরও গভীরে প্রবেশ করছে এবং তাদের কাছ থেকে আরও ভূমি কেড়ে নিচ্ছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ইউক্রেনের সেনারা ভবচানস্ক শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এটি রাশিয়া থেকে মাত্র দুই মাইল দূরে। রুশ বাহিনী যুদ্ধের প্রথম দিনে শহরটি দখল করেছিল।

রুশ সেনারা দক্ষিণাঞ্চলীয় মেলিটোপোল নগরী থেকেও সরে গেছে। রুশ বাহিনী মস্কোর দখল করা ক্রিমিয়ার দিকে চলে যাচ্ছে বলে নগরীটির মেয়র জানিয়েছেন।

আরও পড়ুন: ফের নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ!

উত্তর-পূর্বাঞ্চলীয় ইউক্রেন থেকে শনিবার মস্কোর প্রত্যাহার শুরু হয়। ইউক্রেন যুদ্ধে এটি রাশিয়ার সবচেয়ে করুণ পরাজয় বলে বিবেচনা করা হচ্ছে। ইউক্রেন দাবি করেছে, তাদের পাল্টা হামলার মুখে রুশ বাহিনী সরে যেতে বাধ্য হচ্ছে।

তবে ছয় মাসের যুদ্ধে এটি টার্নিং পয়েন্ট কিনা- এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এখনই কথাটি বলা যায় না।

আরও পড়ুন: ২৪ দেশের সেনা কর্মকর্তারা কক্সবাজারে

তিনি বলেন, ইউক্রেন বাহিনী যে বেশ অগ্রগতি হাসিল করেছে, তা সত্য। তবে জয়লাভে আরও অনেক সময় লাগবে।

যুদ্ধের পর থেকে ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র ও অন্যান্য সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা আগামী দিনগুলোতে আরও সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা