আন্তর্জাতিক

রুশ বাহিনীর সমালোচনায় কাদিরভ

আন্তর্জাতিক ডেস্ক: রুশ সেনাবাহিনীর সমালোচনা করেছেন ভ্লাদিমির পুতিনের মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ। শনিবার (১০ সেপ্টেম্বর) ১১ মিনিটের একটি ভয়েজ মেসেজে কাদিরভ স্বীকার করে নেন যে অভিযানটি পরিকল্পনা অনুযায়ী চলছে না।

আরও পড়ুন: পঙ্কজ দেবনাথকে আ’লীগের পদ থেকে অব্যাহতি

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাদিরভ বলেছেন, যদি আজ বা আগামীকাল বিশেষ সামরিক অভিযানে পরিবর্তন না হয় তবে আমি দেশের নেতৃত্বের কাছে বাস্তব অবস্থা সম্পর্কে ব্যাখ্যা চাইতে বাধ্য হবো।

টেলিগ্রাম বার্তায় কাদিরভ বলেন, আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কৌশল ঠিক করে দেওয়া মতো কেউ নই। তবে এটা পরিষ্কার যে অনেক ভুল হয়ে গেছে।

আরও পড়ুন: শেহবাজ-মোদি বৈঠক চায় না পাকিস্তান

তিনি বলেন, আমাদের লোকজন সেখানে গেছে। যোদ্ধারা এ ধরনের পরিস্থিতির জন্য বিশেষভাবে প্রস্তুত। ১০ হাজারের বেশি যোদ্ধা তাদের সাথে যোগ দিতে প্রস্তুত। আমরা শিগগিরই ওডেসায় পৌঁছাব।

ইউক্রেনের খারকিভ অঞ্চলের ইযিয়াম শহরটি দখল করে ঘাঁটি বানিয়েছিল রুশ সেনারা। সম্প্রতি এই শহরটি পুনরুদ্ধার করেছে ইউক্রেনের সেনারা। ইযিয়ামকে দোনবাস অভিযানের রসদঘাঁটি হিসেবে ব্যবহার করত রুশ সেনাবাহিনী। তবে এর পুনর্দখলকে যুদ্ধের ‘মোড় পরিবর্তন’ হিসেবে অ্যাখ্যা দিয়েছে ইউক্রেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা