আন্তর্জাতিক

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিহত ১১

সান নিউজ ডেস্ক: ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে শরণার্থীবোঝাই একটি নৌকাডুবির ঘটনায় ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: শেহবাজ-মোদি বৈঠক চায় না পাকিস্তান

এছাড়া এখন পর্যন্ত আরও ১২ জন নিখোঁজ রয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে তিউনিসিয়ার উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, তারা ১৪ জনকে জীবিত উদ্ধার করেছে। দুর্ঘটনার সময় ওই নৌকায় ৩৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তারা ইতালির উদ্দেশে যাত্রা করেছিলেন।

এদিকে স্থানীয় সময় শনিবার রাতে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। ফলে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কেন্দ্রীয় ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে চলতি বছর এক হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই উন্নত জীবনের আশায় ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন।

আরও পড়ুন: ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, প্রায় এক হাজার ৩৩ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বা নিখোঁজ হয়েছে। এছাড়া আরও ৯৬০ জন ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

সাক্স অঞ্চল থেকে ওই নৌকাটি যাত্রা করেছিল। পরে মাহদিয়ার চেব্বার কাছে উপকূল থেকে প্রায় ৪০ মাইল দূরে নৌকাটি ডুবে যায়।

ইউরোপে পৌঁছানোর ক্ষেত্রে ভূমধ্যসাগর অতিক্রমের চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীদের কাছে সাক্স অঞ্চলের চারপাশের উপকূল একটি প্রধান কেন্দ্র হয়ে উঠেছে।

আরও পড়ুন: সেই মাইক্রোচালক গ্রেফতার

ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসা তিউনিসিয়া এবং সিসিলির পূর্ব উপকূলের মধ্যে অবস্থিত এবং প্রায়ই উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টারত অভিবাসনপ্রত্যাশীদের জন্য একটি গন্তব্য হয়ে উঠেছে।

ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বিষয়ক সংস্থা ফ্রন্টেক্সের মতে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় রুট দিয়ে ৫২ হাজার অভিবাসনপ্রত্যাশীর অনুপ্রবেশ ঘটেছে। এর মধ্যে বেশিরভাগই তিউনিসিয়া, মিশর এবং বাংলাদেশের অভিবাসনপ্রত্যাশী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা