আন্তর্জাতিক

শেহবাজ-মোদি বৈঠক চায় না পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের ২২ তম সম্মেলনে চলাকালীন নরেন্দ্র মোদির ও শেহবাজের মধ্যে দ্বিপাক্ষিক কোনো বৈঠক চায় না পাকিস্তান।

আরও পড়ুন: এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

সোমবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। সমরখন্দ শহরে বিশ্বের বৃহত্তম আঞ্চলিক সহযোগিতা সংস্থা সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর উজবেকিস্তানের সমরখন্দে শুরু হচ্ছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের ২২ তম সম্মেলন। সম্মেলনের সময় ঐতিহাসিক এই শহরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ এক ছাদের নিচে বসবেন ১৩ জন আঞ্চলিক নেতা। ভারত ও পাকিস্তান উভয়য়েই এসসিওর সদস্য এবং নিজ নিজ দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ও শেহবাজ শরিফ— দুজনেরই সে সম্মেলনে উপস্থিত থাকা অনেকটা নিশ্চিত।

আরও পড়ুন: সাজেদা চৌধুরীর জানাজা সম্পন্ন

গত আগস্টের দ্বিতীয় সপ্তাহে এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছিল, সমরখন্দে এসসিওর সম্মেলনেই পাকিস্তান ও ভারতের সরকার প্রধানের সরাসরি সাক্ষাৎ হবে। ভারত ও পাকিস্তান ছাড়া সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের অন্য প্রভাবশালী সদস্যরাষ্ট্রগুলো হলো- রাশিয়া, চীন ও ইরান।

এই তিন দেশের সরকারপ্রধানদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর। তবে নরেন্দ্র মোদি ও শেহবাজ শরিফের আনুষ্ঠানিক সাক্ষাৎ ঘটলেও তাদের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়।

আরও পড়ুন: পিতা-পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড

মূলত ভারতশাসিত কাশ্মিরের জনগণ এবং ভারতীয় মুসলমানদের প্রতি ভারত সরকারের বর্বর ও অমানবিক আচরণের কারণে পাকিস্তান এই অবস্থান নিয়েছে। তবে ভারতের পক্ষ থেকে বৈঠকে বসার আবেদন জানানো হলে তাতে সাড়া দিতে পারে পাকিস্তান।

রোববার সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেশ কয়েকটি উচ্চপদস্থ সূত্র দ্য নিউজকে জানিয়েছেন, ‘নয়াদিল্লি একটি কাঠামোগত বৈঠকের জন্য অনুরোধ করলে ইসলামাবাদ ইতিবাচকভাবে বিবেচনা করতে পারে।’

আরও পড়ুন: জজ মিয়াকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট

সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের করিডোরে যেকোনো দুই নেতার বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলেও সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর চলতি সপ্তাহের শেষের দিকে বৈঠকের চূড়ান্ত সময়সূচি সম্পর্কে ব্রিফ করবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা