আন্তর্জাতিক

আলোচনার পথ বন্ধ হয়নি

সান নিউজ ডেস্ক: যুদ্ধরত পক্ষগুলো যত দ্রুত আলোচনায় বসে তত মঙ্গল মন্তব্য করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসার আশা মস্কো কখনো পরিত্যাগ করেনি। তবে রাশিয়া বিশ্বাস করে— আলোচনায় বসতে যত দেরি হবে তা থেকে সুফল পাওয়া তত বেশি দুরূহ হয়ে পড়বে।

আরও পড়ুন: শেহবাজ-মোদি বৈঠক চায় না পাকিস্তান

রাশিয়ার নিউজ চ্যানেল ‘রোসিয়া-১’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা জানান ল্যাভরভ। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভের একটি বিশাল অঞ্চল দেশটির সেনাবাহিনী রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করার পর ল্যাভরভের এ বক্তব্য প্রকাশিত হলো। মস্কো অবশ্য খারকিভে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে।

তিনি কিয়েভের প্রতি প্রচ্ছন্ন ইঙ্গিত করে আরও বলেন, যারা আলোচনা প্রত্যাখ্যান করেছে, তাদের বোঝা উচিত আলোচনায় বসতে যত দেরি হবে তা থেকে সুফল পাওয়া তত বেশি দুরূহ হয়ে পড়বে।

আরও পড়ুন: পঙ্কজ দেবনাথকে আ’লীগের পদ থেকে অব্যাহতি

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইউক্রেনের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করিনি এবং আলোচনার আশা ছেড়েও দিইনি। আলোচনার ব্যাপারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগে একই নীতি ও অবস্থান ঘোষণা করেছেন।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর পরই কিয়েভ ও মস্কো তুরস্কের ইস্তানবুলে আলোচনা শুরু করেছিল। কিন্তু দুইদেশের কেউ-ই নিজের অবস্থান থেকে সরে আসতে না চাইলে মার্চ মাসেই তা বন্ধ হয়ে যায়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা