সংগৃহীত
জাতীয়

ঢাকা ছাড়লেন সের্গেই ল্যাভরভ

নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ২ দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) জি-২০ সম্মেলনে যোগ দিতে দুপুর ১টার দিকে দিল্লির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন এ পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।

এর আগে সফরের ২য় দিন ল্যাভরভ শুক্রবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: রাজধানীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

পরে রুশ এ পররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী ২ দিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে ঢাকায় এসে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন তাকে স্বাগত জানান। স্বাধীনতার পর রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই ১ম বাংলাদেশ সফর।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা