আন্তর্জাতিক

তিমির সঙ্গে ধাক্কায় নৌকাডুবি: নিহত ৫

সান নিউজ ডেস্ক: তিমি মাছের সঙ্গে ধাক্কা লেগে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের শহর কাইকোরার কাছে। শনিবার (১০ সেপ্টেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বজ্রপাতে ৩ ভাই-বোনের মৃত্যু

পুলিশের উদ্ধৃতি দিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, যখন নৌকাটি উল্টে যায় তখন সেটিতে ১১ জন ছিলেন। জরুরি পরিষেবাকর্মীরা পরে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, মারাত্মক এ দুর্ঘটনাটি নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের শহর কাইকোরার কাছে ঘটেছে। সেখানের মেয়র ক্রেগ ম্যাকল নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনার সময় ১১ জন নৌকায় ছিলেন ও ছয়জন নিরাপদে তীরে পৌঁছাতে পারেন।

আরও পড়ুন: বেঁচে থাকার সব দিয়েছে ভারত

ম্যাকল বলেন, ডুবে যাওয়ার সময় সাগরের পানি শান্ত ছিল। ধারণা করা হচ্ছে তিমিটি নৌকার নিচ থেকে উঠেছিল। তাতেই নৌকাটি উল্টে যেতে পারে। তবে তিনি নিশ্চিত নন যে কোন ধরনের তিমির সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। কারণ ওই এলাকায় কিছু স্পার্ম ও হামব্যাক তিমি রয়েছে।

তিমি দেখার জন্য কাইকোরা হচ্ছে একটি জনপ্রিয় গন্তব্য। পর্যটকরা তিমি, ডলফিন ও অন্যান্য সামুদ্রিক প্রাণীকে কাছ থেকে দেখতে নৌকা বা হেলিকপ্টার ভাড়া করতে পারেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা