আন্তর্জাতিক

জেগে উঠল ১২০ বছর আগের মসজিদ

সান নিউজ ডেস্ক: ভারতের রাজ্য বিহারে জেগে উঠেছে পুরনো এক মসজিদ। এ নিয়ে হইচই পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। বিহারের নওয়াদা জেলায় খরার ফলে এই মসজিদের উত্থান। ফুলওয়ারিয়া বাঁধের পানিতে এটি একসময় ডুবে গিয়েছিল। পানি শুকিয়ে যাওয়ায় তিন দশক পর এখন চাক্ষুষ হচ্ছে পুরো মসজিদটিই। তাই এটি দেখতে ভিড় করছেন অনেক মানুষ।

আরও পড়ুন: ফের আকাশসীমা লঙ্ঘন, গোলাগুলি

সিয়াসত ডেইলির প্রতিবেদন অনুযায়ী, হঠাৎ দৃশ্যমান মসজিদটি নিয়ে উৎসুক সবাই। অনেকেই মসজিদটির কাছে গিয়ে ছবি তুলছেন। ভেতরে প্রবেশ করছেন কেউ কেউ। এতকাল পরেও মসজিদটির কাঠামো অবিকৃত থাকায় আশ্চর্য হচ্ছেন তারা। নির্মাণের কোনোরকম ক্ষতিই হয়নি।

তিন গম্বুজওয়ালা মসজিদটি যেন আল্লাহর একত্ববাদ ও সর্বশক্তিমান ক্ষমতার ঐশী ঘোষণা দিচ্ছে। এই মসজিদকে ঐতিহাসিক মসজিদ বললে ভুল হবে না। কারণ যখন এটি ত্রিশ বছর আগে দৃশ্যমান ছিল, তখনকার অনেকেই এখন আর বেঁচে নেই। তবে বৃদ্ধ যারা বেঁচে আছেন, তারা জানাচ্ছেন, এই মসজিদটির নাম ছিল নূরী মসজিদ।

আরও পড়ুন: প্রিন্স ও প্রিন্সেস হলেন উইলিয়াম-কেট

১৯৮৫ সালে ফুলওয়ারিয়া ড্যাম নির্মাণের সময় এটির সলিল সমাধি ঘটেছিল। প্রথমে পানির স্তর কমতে থাকলে গম্বুজের চেহারা দৃশ্যমান হতে থাকে। তবে বিষয়টি ভালোভাবে কেউই বুঝতে পারেননি। সবার মধ্যে কৌতূহল জাগতে থাকে। এরপর পানি শুকিয়ে পুরো মসজিদ সামনে আসতেই চমকে ওঠেন সবাই। এক রাতের মধ্যে জ্বীনে বানালো নাকি! কিন্তু, ইতিহাস সামনে আসতেই পরিষ্কার হয় পুরো ব্যাপারটি।

মসজিদটির উচ্চতা প্রায় ৩০ ফুট। প্রাচীন মুঘল রীতিতে এটি নির্মিত বলে মনে করা হচ্ছে। ফুলওয়ারিয়া ড্যাম নির্মাণ শুরু হয়েছিল ১৯৭৯ সালে। এখানে ছিল মুসলিমদের বেশ ভালোরকম বসবাস। তারা নিয়মিত নামায আদায় করতেন সেখানে। কিন্তু বাঁধ নির্মাণের জন্য তাদেরকে এই জায়গা ছেড়ে চলে যেতে হয়। সরকার জায়গাটি অধিগ্রহণ করে। রাজাউলি ব্লকের অন্য আরেকটি গ্রাম হারদিয়াতে তাদের স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: আপনাদের বিয়ের বাদ্য কবে বাজবে?

তবে বাঁধ নির্মাণের সময় সময় মসজিদটির কোনও ক্ষতি করা হয়নি। সেই মসজিদ এখনও অক্ষত। বয়স্ক মুরুব্বিরা বলছেন, এই মসজিদটি বিংশ শতকের প্রথমদিকে নির্মিত হয়। এখন এর বয়স প্রায় ১২০ বছর। মসজিদ নির্মাণের মুঘল রীতি অনুসরণ করা হয়েছে এতে। সেটা দেখেই বয়স অনুমান করা সহজসাধ্য হয়েছে অনেকের কাছে।

তবে এমন ঐতিহাসিক মসজিদটিকে কেউ মন্দির বলে দাবি করে কি না, তাও ভাববার বিষয়। তাছাড়া পানি যদি ফের বাড়ে, তবে মসজিদের ফের সলিল সমাধি হবে। আবার মানবচক্ষুর অন্তরালে চলে যাবে ইতিহাসের এক জীবন্ত মসজিদ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা