আন্তর্জাতিক

রাজা হচ্ছেন চার্লস

সান নিউজ ডেস্ক : নতুন রাজা নিয়োগ সংক্রান্ত রাজকীয় পরিষদের (অ্যাকসেশন কাউন্সিল) তত্ত্বাবধানে পরিচালিত হবে যাবতীয় আনুষ্ঠানিকতা। শনিবার আন্তর্জাতিক সময় (জিএমটি) ৯টায় রাজপরিবারের সব সদস্যে ও সংশ্লিষ্ট অন্যান্যদের উপস্থিতিতে প্রিন্স চার্লসকে দেশের নতুন রাজা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এ সময় স্কটল্যান্ডের চার্চের নিরাপত্তা রক্ষা সম্পর্কিত একটি শপথে স্বাক্ষর করতে হবে তাকে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ

রানি দ্বিতীয় এলিজাবেথের জেষ্ঠ্য সন্তান ও প্রিন্স চার্লসকে আনুষ্ঠানিকভাবে দেশের রাজা ঘোষণা করা হবে শনিবার (১০ সেপ্টেম্বর)। ওই দিন ব্রিটিশ রাজপরিবারের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী প্রাসাদ সেইন্ট জেমস প্যালেসে এ সম্পর্কিত যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বৃহস্পতিবার রাজধানী লন্ডনে ব্রিটিশ রাজপরিবারের প্রধান আবাসস্থল ও দপ্তর বাকিংহাম প্যালেস থেকে দেওয়া এক বিৃবতিতে জানানো হয়েছে এ তথ্য।

এক ঘণ্টার এই আনুষ্ঠানিকতা শেষে ১০টায় সেইন্ট জেমস প্রাসাদের ফ্রেইরি কোর্ট বারান্দা থেকে জনগণের উদ্দেশে নতুন রাজার সিংহাসনের আরোহনের ব্যাপারটি ঘোষণা করা হবে। একই সময়ে লন্ডন ও যুক্তরাজ্যের সব এলকায়ও দেওয়া হবে সেই ঘোষণা।

যুক্তরাজ্যের রাজপরিবারের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় সিংহাসনে আসীন রানি এলিজাবেথ আলেক্সান্দ্রা মেরি উইন্ডসর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দ্বিতীয় এলিজাবেথ হিসেবে পরিচিতি পাওয়া এই রানি ১৯৫২ সালে মাত্র ২৫ বছর বয়সে সিংহাসনে আরোহন করেছিলেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

আরও পড়ুন: বয়সসীমা বৃদ্ধির দাবিতে অবরোধ, লাঠিচার্জ

গত ৭০ বছর ধরে রাজপরিবারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া রানি দ্বিতীয় এলিজাবেথ বছরের শুরু থেকেই বার্ধক্যজনিত শারিরীক সমস্যায় ভুগছিলেন। যাবতীয় রাজকার্য থেকে নিজেকে সরিয়েও নিয়েছিলেন তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা