ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রানি এলিজাবেথের মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক

সান নিউজ ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা। তারা রানিকে মহৎ এবং উদারতার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: রানি এলিজাবেথের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

রানির প্রয়াণে সবার প্রথমে শ্রদ্ধা জানিয়ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। তিনি রানিকে কোমল হৃদয়ের অধিকারী আখ্যা দিয়ে ফ্রান্সের একজন বন্ধু হিসেবে স্মরণ করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, দ্বিতীয় এলিজাবেথ ছিলেন রানির চেয়েও অনেক বেশি কিছু। তিনি একটি যুগের নির্ধারক ছিলেন।

যুক্তরাজ্য সফরের কথা উল্লেখ করে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট বলেন, ‌তিনি (রানি এলিজাবেথ) আমাদের মুগ্ধ করতেন। তার উদারতা দিয়ে আমাদের সবসময় এগিয়ে যেতে সাহাস্য করতেন।

আরও পড়ুন: আকবর আলি খান আর নেই

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজের সামাজিত যোগাযোগ মাধ্যমে বলেন, রানী দ্বিতীয় এলিজাবেথের মতো কেউ ছিল না হতেও পারবে না। তিনি ছিলেন আমার পছন্দের মানুষদের মধ্যে অন্যতম। আমি তাকে সব সময় মিস করব।

রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেক্সান্ডার ও রানি ম্যাক্সিমা বলেন, তিনি (রানি) ছিলেন জ্ঞানী একজন শাসক। তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।

আরও পড়ুন: শুক্রবার রাজধানীতে কোথায় লোডশেডিং

বেলজিয়ামের রাজা ফিলিপ ও রানি ম্যাথিলডি বলেন, দ্বিতীয় এলিজাবেথ ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাজ্য সফরকালে রানির সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করে শোক জানিয়েছেন।

এদিকে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশ তাদের জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে। এর মধ্যে বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয়ান (ইইউ) কমিশনের সদর দপ্তরও আছে।

ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেন, বর্তমান প্রজন্মের সঙ্গে যোগাযোগ বজায় রাখার ক্ষমতা এবং ঐতিহ্য বজায় রাখা ছিল রানির কাছে গুরুত্বপূর্ণ বিষয়। সত্যিকারের নেতৃত্বের উদাহরণ ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজও শ্রদ্ধা জানিয়ে এক শোক বার্তায় বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পরে জার্মান-যুক্তরাজ্যের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে দ্বিতীয় এলিজাবেথের ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে।

এছাড়া রানির মৃতু্যতে সৌদি আরবের রাজা, জাপানের প্রধানমন্ত্রী, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ব্রিটেনের নতুন রাজা চার্লস

প্রসঙ্গত, ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন মুকুটধারী রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে বালমোরাল প্যারেসে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন রানি।

রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন ৭০ বছর ধরে। চলতি বছরই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপিত হয়েছে।

গত জুলাই মাস থেকে স্কটল্যান্ডের বারমোরাল প্রাসাদে অবস্থান করছিলেন তিনি। রানিকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল মঙ্গলবার। সেদিন বালমোরাল প্রাসাদে রানির সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ‍দায়িত্ব গ্রহণ করেন লিজ ট্রাস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা