ইউক্রেনের কামানের গোলা শেষ!
আন্তর্জাতিক

ইউক্রেনের কামানের গোলা শেষ!

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে হেরে যাচ্ছে ইউক্রেন এবং রুশ বাহিনীকে ঠেকিয়ে রাখতে তাদেরকে পশ্চিমা অস্ত্রের ওপর পুরোপুরি নির্ভর করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার উপ-প্রধান ভাদিম স্কিবিতস্কি। তিনি বলেন, আমাদের কামানের গোলা প্রায় সব শেষ করে ফেলেছি।

আরও পড়ুন: তাইওয়ানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি

শুক্রবার (১০ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

গোয়েন্দা সংস্থার উপ-প্রধান ভাদিম স্কিবিতস্কি বলেন, এটি এখন একটি কামান যুদ্ধে পরিণত হয়েছে। এখন আমরা যে রণক্ষেত্রে রয়েছি তা ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং কামানের নিরিখে আমরা হেরে যাচ্ছি।

স্কিবিতস্কি বলেন, এখন সবকিছু নির্ভর করছে পশ্চিমারা আমাদের কী দিচ্ছে। ইউক্রেনের একটি কামানের বিপরীতের রাশিয়ার রয়েছে ১০ থেকে ১৫টি। রাশিয়া যা আছে তার মাত্র ১০ শতাংশ আমাদের দিয়েছে পশ্চিমা অংশীদাররা।

আরও পড়ুন: সীমান্তে নতুন সেতু চালু

তিনি বলেছেন, প্রতিদিন ৫ থেকে ৬ হাজার কামানের গোলা ব্যবহার করছে ইউক্রেন। এখন আমরা ন্যাটো মানের ১৫৫-ক্যালিবার শেল ব্যবহার করছি।

ইউক্রেনীয় গোয়েন্দা কর্মকর্তা বলেন, ইউরোপ আমাদের নিম্ন-ক্যালিবারের শেল দিচ্ছিল। কিন্তু তাদের সরবরাহও ফুরিয়ে গেছে। দিন দিন পরিমাণ কমছে।

গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, প্রতিদিন ৬০ থেকে ১০০জন ইউক্রেনীয় সেনা নিহত হচ্ছে এবং আরও ৫০০ জনের মতো আহত হচ্ছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র প্রবেশে করোনা টেস্ট বাতিল

ইউক্রেন নিজেদের সেনাবাহিনীর হতাহতের সংখ্যা এখন পর্যন্ত গোপন রেখেছে।

এদিকে, আগামী ১৫ জুন ব্রাসেলসে অনুষ্ঠিতব্য এক বৈঠকে ন্যাটোর কন্টাক্ট গ্রুপের কাছে পশ্চিমা অস্ত্র ও প্রতিরক্ষা সামগ্রীর একটি তালিকা দিতে পারে ইউক্রেন। যা এই মুহূর্তে তাদের অতীব প্রয়োজন।

স্কিবিতস্কি মনে করেন, এই সংঘাত অদূর ভবিষ্যতেও কামান যুদ্ধ হিসেবে বজায় থাকবে। রুশ রকেট হামলার গতিও একই থাকবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

ঢাকায় রোমানিয়ার ভ্রাম্যমাণ ভিসা মিশন

ইউরোপের দেশ রোমানিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সু...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা