ফাইল ছবি
আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের বিমানবন্দর ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় দামেস্কের রানওয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এরপরই সিরিয়ার রাজধানী দামেস্ক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করে দেশটি।

আরও পড়ুন: জ্বালানি থেকে রাশিয়ার আয় বেড়েছে

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানান

শুক্রবার (১০ জুন) ভোরে ইসরাইল এ হামলা চালায়। তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করছে দেশটির সেনাবাহিনী।

ইসরাইলি হামলায় সিরিয়ার এক বেসামরিক নাগরিক নিহত এবং কিছু স্থাপনার ক্ষতি হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে ইসরাইল দামেস্ক লক্ষ্য করে দুই দফা হামলা চালাল।

আরও পড়ুন: আজিয়ান সাগর ইস্যুতে গ্রিসকে হুমকি

এঘটনার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার বিমানবন্দর ও সমুদ্রবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইসরাইলি হামলা শুধু সিরিয়ার সর্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতারই লঙ্ঘন নয়; সেই সঙ্গে সব আন্তর্জাতিক আইন ও রীতিনীতিরও লঙ্ঘন।

আন্তর্জাতিক সমাজের নীরবতাকে তিনি দুঃখজনক ও লজ্জাকর বলে বর্ণনা করেন।

এক ফোনালাপে সিরিয়ার প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিক্দাদ।

আরও পড়ুন: পাচারকৃত অর্থ আনার সুযোগ বৈষম্যমূলক

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশে ইসরাইলি হামলা প্রমাণ করে ইহুদিবাদীরা দুর্বল হয়ে পড়েছে। তারা এখন নিজেদের দুর্বলতা ঢেকে রাখার জন্য মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল সৃষ্টি করছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা