‘অভ্যুত্থান চেষ্টা’র অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে
আন্তর্জাতিক

‘অভ্যুত্থান চেষ্টা’র অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ আনা হয়েছে এক শুনানিতে সাবেক মার্কিন গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ২০২১ সালের জানুয়ারিতে হামলা ও সহিংসতার মাধ্যমে দাঙ্গা সৃষ্টি করে তিনি অভ্যুত্থান চেষ্টা করেছিলেন বলে দেশটির কংগ্রেসের শুনানিতে অভিযোগ আনা হয়।।

২০২১ সালের ৬ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ওই হামলা চালিয়েছিলেন ট্রাম্প সমর্থকরা। তখন কংগ্রেস সদস্যরা প্রেসিডেন্ট জো বাইডেনের জয়কে আনুষ্ঠানিক করার প্রক্রিয়ায় অংশ নিচ্ছিলেন। প্রায় এক বছর তদন্তের পর ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের সিলেক্ট কমিটি বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যক্রম শুরু করে। শুরুতেই ট্রাম্পের ঘনিষ্ঠ যারা ছিলেন তাদের সাক্ষাতকারের ভিডিও ক্লিপ দেখানো হয় সেখানে। কমিটির সামনে সাবেক অ্যাটর্নি জেনারেল বিল বার যে সাক্ষ্য দিয়েছেন, তাতে তিনি বলেন যে, নির্বাচনে কারচুপির যে অভিযোগ ট্রাম্প করেছিলেন, তা ভিত্তিহীন।

সাবেক এ অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা এমন বিশ্বে বাস করতে পারি না যেখানে ক্ষমতায় থাকা প্রশাসন তাদের মতের ভিত্তিতেই ক্ষমতায় থাকবে, যার সমর্থনে কোন প্রমাণাদি নেই যে নির্বাচনে কারচুপি হয়েছে।’ শুনানিতে ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের সাক্ষ্যও দেখানো হয়। সেখানেও তিনিও তার বাবার ‘ষড়যন্ত্র তত্ত্ব’ সম্পর্কে বিল বারের মতামত গ্রহণ করে নেন। তবে স্থানীয় সময় বৃহস্পতিবার এ শুনানি শুরুর আগে ট্রাম্প একে ‘রাজনৈতিক ভাঁওতাবাজি’ আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেন। সাবেক এ প্রেসিডেন্ট ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নেয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন রাজনৈতিক মহলে। একই সাথে তিনি গত নির্বাচনে ব্যাপক কারচুপির অসমর্থিত দাবি করেই যাচ্ছেন।

মিসিসিপির আইন প্রণেতা ও কমিটির চেয়ারম্যান থম্পসন শুনানিতে বলেন, ‘৬ই জানুয়ারি ছিল একটি অভ্যুত্থানের সর্বোচ্চ চেষ্টা। সরকার উৎখাতের একটি নির্লজ্জ চেষ্টা।’ তিনি বলেন, ‘সহিংসতা কোন দুর্ঘটনা ছিল না। এটা ছিলো মিস্টার ট্রাম্পের শেষ চেষ্টা।’ চেনি বলেন, ‘যারা ক্যাপিটল হিলে আগ্রাসন চালিয়েছিল ও ঘণ্টার পর ঘণ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে লড়াই করেছিল, তারা ছিলো প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক অনুপ্রাণিত। তাদেরকে সাবেক প্রেসিডেন্ট বলেছিলেন যে নির্বাচনে চুরি হয়েছে এবং তিনিই বৈধ প্রেসিডেন্ট।’ তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প হাঙ্গামাকারীদের ডেকেছেন, জমায়েত করেছেন এবং হামলায় আগুনে ঘি ঢেলেছেন।’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওই হামলায় প্রথম আহত হয়েছিলেন পুলিশ কর্মকর্তা ক্যারোলিন এডওয়ার্ডস। নিজের সাক্ষ্যে তিনি বলেন যে, জ্ঞান হারানোর আগেও দাঙ্গাকারীরা তাকে ‘বিশ্বাসঘাতক ও কুকুর’ হিসেবে আখ্যায়িত করেন। ক্যাপিটল হিলের দাঙ্গায় প্রায় ১০০ পুলিশ কর্মকর্তা আহত হয়েছিলেন, যার মধ্যে চারজন পরে আত্মহত্যা করেন। রিপাবলিকানরা টেলিভিশনে সম্প্রচারিত এই শুনানিকে প্রত্যাখ্যান করে একে মার্কিনিদের দৃষ্টিভঙ্গি সামনে মধ্যবর্তী নির্বাচন থেকে সরানোর চেষ্টা হিসেবে অভিহিত করেছেন। জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, নভেম্বরের ওই নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেস ও সেনেটে নিয়ন্ত্রণ হারাতে পারে। সোমবার শুনানি আবার অনুষ্ঠিত হবে।


সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, ঈদের গরুর হাটের ইজারা ও বালুচর বাজা...

আসামিকে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতি

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের প...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

পোল্যান্ডে আরও ৫ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

পোল্যান্ডে আরও পাঁচ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন কর...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা