সংগৃহীত ছবি
জাতীয়

২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক: আ’লীগের টানা দেড় দশকের শাসনামলে বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ২২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ের আলাপকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর যে নির্বাচন, সেটাকে আমরা কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এ সমস্ত জায়গায় যেসব রিটার্নিং কর্মকর্তারা এই ৩ সময়ের রিটার্নিং অফিসারদের সহযোগিতায় এই সরকার তিন মেয়াদে থাকার কারণে আজকে আমারা এ দুরবস্থায় পড়েছি। তারা (ওই সময়ের ডিসিরা) অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোন একজন ডিসিও বলেনি আমি প্রতিবাদ করব, আমি রিটার্নিং অফিসার থাকবো না, আমি রিজাইন করলাম, কাজ করবো না।'

সিনিয়র সচিব বলেন, আমরাই ইতিমধ্যে ৪৩ জনকে (ডিসি) ওএসডি করেছি। যাদের চাকরির বয়স ২৫ বছরের কম তাদের ওএসডি করা হয়। আর চাকরির বয়স ২৫ বছরের বেশি হলে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি...

গভীর রাতে ব্যাপক হামলা পাকিস্তানের, নিহত ২২ আফগান যোদ্ধা

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা