যুক্তরাষ্ট্র প্রবেশে করোনা টেস্ট বাতিল
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র প্রবেশে করোনা টেস্ট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরে বাধ্যতামূলক করোনা টেস্ট বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার (১০ জুন) মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের সহকারি প্রেস সেক্রেটারি কেভিন মুনোজ এক টুইট বার্তায় এ তথ্য জানান।

আরও পড়ুন: সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

টুইটবার্তায় মুনোজ বলেন, ‘বিদেশ থেকে আসা যাত্রীদের আর বিমানবন্দরে বাধ্যতামূলক কোভিড টেস্ট করাতে হবে না। তবে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানে ওঠার অন্তত ৭২ ঘণ্টা আগে অবশ্যই করোনা টেস্ট করাতে হবে, তাতে নেগেটিভ হিসেবে শনাক্ত হতে হবে এবং সেই রিপোর্ট সঙ্গে রাখতে হবে।’

এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানান, যুক্তরাষ্ট্রের বর্তমান করোনা পরিস্থিতিতে এখনই ভ্রমণ বিষয়ক নিষেধজ্ঞা শিথিলে রাজি ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট; কিন্তু দেশের বিমান পরিষেবা সংস্থাগুলোর অব্যাহত আবেদন ও চাপের মুখে তাদের শান্ত করতে নতুন এই আদেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: পিটার ডিংকলেজর জন্ম

তবে ৯০ দিন সিডিসি পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। যদি নতুন কোনও ভ্যারিয়েন্টের কারণে কর্তৃপক্ষ এটি পুনরায় চালুর সিদ্ধান্ত নিতে চান, তাহলে তা করতে পারবেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা