মেক্সিকোয় ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ১০
আন্তর্জাতিক

মেক্সিকোয় ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় আগাথার আঘাতে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে এবং নিখোঁজ রয়েছে আরও ২০ জন । ঝড়ের কারনে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে।

আরও পড়ুন : সশরীরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী

মঙ্গলবার (৩১ মে) দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্য ওয়াহাকার গভর্নর অ্যালেজান্দো মুরাত এ কথা জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভয়েস অব আমেরিকা।

ইউ্এস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচকে) বলছে, প্রশান্ত মহাসাগরীয় প্রথম মৌসুমী ঘূর্ণিঝড় আগাথা ১৯৪৯ সালের পর আঘাত হানতে যাওয়া সবচেয়ে শক্তিশালী ঝড় ছিল।

উপকূলীয় পর্যটক শহরটিতে আঘাত হানার পর এটি দূর্বল হয়ে মূল ভুখন্ডের দিকে অগ্রসর হয়। তবে এর প্রভাবে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে এখনও বৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন : দেশের চাল প্যাকেট করে বিক্রি নয়

সংবাদ মাধ্যমকে অ্যালেজান্দো মুরাত জানান, ঝড়ের প্রভাবে মঙ্গলবার সকালেও প্রবল বৃষ্টি হয়। এতে নদীর কূল প্লাবিত ও ভূমিধস দেখা দিয়েছে। ঝড়ের কারনে তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং ৮ জন নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন : কমছে রেমিট্যান্স প্রবাহ

প্রসঙ্গত, আগাথা ক্যাটাগরি টু হারিকেন হিসেবে গত সোমবার (৩০ মে) ওয়াহাকার পুয়ের্তো এঞ্জেলের কাছে আঘাত হানে। আটলান্টিক ও প্রশান্তমহাসাগরে সৃষ্ট গ্রীস্মমন্ডলীয় ঝড় প্রায় নিয়মিতই মেক্সিকোয় আঘাত হেনে থাকে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা