জাস্টিন ট্রুডো
আন্তর্জাতিক

অস্ত্র কেনাবেচা বন্ধ!

সান নিউজ ডেস্ক: অস্ত্র কেনাবেচা বন্ধ রাখতে পার্লামেন্টে একটি আইনের খসড়া উত্থাপন করেছে কানাডার সরকার। সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

বন্দুক নিয়ন্ত্রণ প্যাকেজের অংশ হিসেবে এ আইন করা হচ্ছে বলে জানিয়েছে তারা। প্রস্তাবিত এই আইনে ম্যাগজিনের সক্ষমতা কমিয়ে আনা এবং বন্দুকের মতো দেখতে কিছু খেলনা নিষিদ্ধের কথাও বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু ও দুই শিক্ষক নিহতের সপ্তাহখানেকের মধ্যে কানাডার সরকার এ আইনের প্রস্তাব করল।

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, বন্দুক সহিংসতা বেড়ে যাওয়ায় নতুন ব্যবস্থা নেওয়া প্রয়োজন হয়ে পড়েছিল। দ্রুত ও দৃঢ় পদক্ষেপ না নিলে পরিস্থিতি যে দিন দিন খারাপ হয় এবং মোকাবিলা করা কঠিন হয়ে পড়ে তা কেবল আমাদের দক্ষিণ সীমান্তের দিকে তাকালেই হবে।

আরও পড়ুন: জামায়াত নেতাসহ ৩ জনের ফাঁসি

নতুন আইনে বন্দুকসংক্রান্ত খেলাধুলায় জড়িত শুটার, অলিম্পিক অ্যাথলেট ও নিরাপত্তারক্ষীদের হ্যান্ডগান কেনায় ছাড় দেওয়া হয়েছে। দেশটির বন্দুকসংক্রান্ত আইন যুক্তরাষ্ট্রের তুলনায় কড়া, বন্দুক সহিংতার পরিমাণও যুক্তরাষ্ট্রের এক-পঞ্চমাংশ।

তবে যুক্তরাষ্ট্রের চেয়ে কম হলেও অন্য অনেক ধনী দেশের তুলনায় কানাডায় বন্দুকসংক্রান্ত অপরাধের সংখ্যা বেশি। ২০২০ সালে দেশটিতে এ ধরনের যত অপরাধ হয়েছিল, তা ছিল অস্ট্রেলিয়ার ৫ গুণ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা