পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
আন্তর্জাতিক

কাপড় বিক্রি করে জনগণকে আটা দেবো

সান নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তিনি জনগণকে কম দামে আটা দেবেন। এজন্য প্রয়োজন হলে তিনি নিজের গায়ের জামা বিক্রি করবেন। খাইবার পাখতুনখোয়া শহরের মুখ্যমন্ত্রীকে তিনি ২৪ ঘণ্টা সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে ১০ কেজির আটার বস্তা ৪০০ রুপি ধার্য করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: তিস্তা চুক্তি আটকে আছে, এটা লজ্জার

তিনি বলেন, এই সময়ের মধ্যে আটার দাম না কমলে তিনি নিজের গায়ের জামা বিক্রি করে হলেও লোকজনকে কম দামে আটা সরবরাহ করবেন। ডনের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রোববার (২৯ মে) ঠাকারা স্টেডিয়ামে এক জনসমাগমে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমার কথার পুনরাবৃত্তি করছি। আমি আমার পোশাক বিক্রি করে হলেও জনগণকে কম দামে আটা সরবরাহ করবো।’

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশের জনগণকে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের বোঝা উপহার দিয়েছেন। ইমরান সরকার জনগণের প্রতি তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি বলেও সমালোচনা করেন শাহবাজ শরিফ। তিনি বলেন, ইমরান খানের সরকার ৫০ লাখ ঘর এবং এক কোটি মানুষের কর্মসংস্থানের আশ্বাস দিয়েছিল। কিন্তু তারা সেটা করার বদলে দেশের অর্থনীতিতে ভয়াবহ সংকট তৈরি করে গেছে।

আরও পড়ুন: এগিয়ে চলছে মেট্রোরেল

শাহবাজ শরিফ বলেন, ‘আমি আপনাদের সামনে দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছি যে, আমি আমার জীবন উৎসর্গ করবো কিন্তু এই দেশকে সমৃদ্ধি ও উন্নয়নের পথে নিয়ে যাবো।’

এর আগে নিজেকে মজনু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ আমাকে এ দেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন। আমি একজন মজনু এবং আমি আমার আইনগত অধিকার, আমার বেতন এবং সুযোগ-সুবিধা গ্রহণ করিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা