নিখোঁজ হওয়া নেপালের বিমানটির সন্ধান (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

নেপালে বিমান বিধ্বস্ত: ১৪ জনের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ২২ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া নেপালের বিমানটির সন্ধান পাওয়া গেছে। হিমালয়ের পাদদেশে লামচে নদীর কাছে বিধ্বস্ত হওয়া বিমান থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধান পেতে তল্লাশি চালাচ্ছে উদ্ধাকারীরা। খবর কাঠমান্ডু পোস্টের।

সোমবার (৩০ মে) নেপাল সেনাবাহিনী কাঠমান্ডু পোস্টকে জানায়, বিমানটি নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর উত্তর-পশ্চিম নেপালের মুস্তাং জেলার থাসাং-এর সানো সোয়ার ভিরে ১৪ হাজার ৫০০ ফুট গভীরে এর সন্ধান পাওয়া যায়।

নেপালি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় তারা বিমানের ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেন।

তারা এয়ারের মুখপাত্র সুদর্শন বারতৌলা পোস্টকে বলেছেন উদ্ধারকারীদের তথ্যের ভিত্তিতে ১৪ জনের মৃতদেহ পাওয়া গেছে।

আরও পড়ুন: রাশিয়ার তেলে নিষেধাজ্ঞায় ব্যর্থ ইউরোপীয় ইউনিয়ন

গতকাল রোববার (২৯ মে) সকাল ১০টার পর থেকে বেসরকারি এয়ারলাইনসের বিমানটি নিখোঁজ হয়। ওই বিমানে ১৩ জন নেপালি নাগরিক ও চারজন ভারতীয় নাগরিক, দুজন জার্মান নাগরিক এবং তিনজন ক্রু ছিলেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা