২২ আরোহীসহ নিখোঁজ প্লেনটি বিধ্বস্ত
আন্তর্জাতিক

২২ আরোহীসহ নিখোঁজ প্লেনটি বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের তারা এয়ারলাইন্সের নিখোঁজ প্লেনটি ১৯ জন যাত্রী ও ৩ ক্রুসহ মোট ২২ জন আরোহী নিয়ে মাঝ-আকাশ থেকে লামচে নদীর মুখে বিধ্বস্ত হয়েছে বলে সন্ধান মিলেছে।

আরও পড়ুন : যুদ্ধ না, আমরা শান্তি চাই

দেশটির ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক দাবি করেন, মুস্তাংয়ের কওয়াং এলাকায় প্লেনের খোঁজ পাওয়া গেছে। তবে এটির অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে স্থানীয়রা নেপালের সেনাবাহিনীকে জানিয়েছে যে, তারা এয়ার প্লেনটি লামচে নদীর মুখে বিধ্বস্ত হয়েছে। সংবাদমাধ্যম এএনআইয়ের বরাত দিয়ে জি নিউজ এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন : নেপালে ২২ আরোহীসহ বিমান নিখোঁজ

প্রসঙ্গত, নেপালের পার্বত্য জেলা মুস্তাংয়ে রোববার (২৯ মে) সকালে তারা এয়ার লাইন্সের একটি দুই ইঞ্জিনবিশিষ্ট প্লেন ২২ জন যাত্রী ও ৩ জন ক্রু নিয়ে নিখোঁজ হয়।

এ ঘটনার পর তল্লাশি অভিযান পরিচালনা করতে অঞ্চলটিতে ছুটে যায় দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার।

আরও পড়ুন : বৃদ্ধি পেয়েছে করোনা শনাক্ত

জানা গেছে, প্লেনটি পোখারা থেকে জমসমের উদ্দেশে যাত্রা করেছিল। তারা এয়ারের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে পোখারা থেকে প্লেনটির সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বার্তাসংস্থা রয়টার্স এবং ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছিলো।

আরও পড়ুন : ছাত্রদলের সভাপতি-সম্পাদক ছাত্র নয়, ছাত্রের বাবা

বিমানটিতে ১৩ জন নেপালি নাগরিক, ৪ জন ভারতীয় নাগরিক, ২ জন জার্মান নাগরিক ও ৩ জন ক্রু সদস্য ছিলেন বলে জানা গেছে। কিন্তু এসব যাত্রীর ব্যাপারে এখনো কোনো তথ্য জানানো হয়নি।

কয়েকটি প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলে সম্ভবত খারাপ আবহাওয়া বিরাজ করছে। কয়েক দিন ধরে সেখানে বৃষ্টি হচ্ছে। তবে ফ্লাইট চলাচল স্বাভাবিক ছিল।

আরও পড়ুন : ব্রাজিলে ভূমিধসে নিহত বেড়ে ৩৫

মূলত পরিবর্তনশীল আবহাওয়া এবং কঠিন পার্বত্য বিভিন্ন অবস্থানে বিমান চলাচল ব্যবস্থার কারণে দুর্ঘটনা ঘটে থাকে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, দক্ষিণ এশিয়ার দেশ নেপাল বিশ্বের সর্বোচ্চ পর্বতের আবাসস্থল। আর তাই এই দেশটির অভ্যন্তরীণ বিমান নেটওয়ার্কে বিস্তৃত দুর্ঘটনার রেকর্ড রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

শিবচরে আ. লীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগ নেতাকে পুলিশ আটক করার পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠে...

দেশ চালাতে প্রয়োজন গণতথ্য

সঠিক তথ্য পাওয়া আর মূল্যবান সম্পদের মালিক হওয়া একই কথা। ব্যক্তি, প্রতিষ্ঠান ক...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যেসব ছাত্রনেতা

চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা