ব্রাজিলে ভূমিধসে নিহত বেড়ে ৩৫
আন্তর্জাতিক

ব্রাজিলে ভূমিধসে নিহত বেড়ে ৩৫

আন্তর্জাতিক ডেস্ক : ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন : যুদ্ধ না, আমরা শান্তি চাই

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে দেশটিতে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় পেরনামবুকো রাজ্যেই মারা গেছেন ২৮ জন।

শনিবার ( ২৮ মে) ব্রাজিলের সিভিল ডিফেন্স বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, আরও ৭৬০ জনকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

আরও পড়ুন : নেপালে ২২ আরোহীসহ বিমান নিখোঁজ

দেশটির সিভিল ডিফেন্স কর্মকর্তা লে. কর্নেল লিওনার্দো রদ্রিগেজ তার ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, বন্যার কারণে ভূমিধসের ঝুঁকিতে রয়েছে রাজ্যটির ৩২ হাজার পরিবার।

স্থানীয় স্কুলগুলো বন্যার্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : গাছে সঙ্গে বাসের ধাক্কা, নিহত বেড়ে ১০

রেসিফের স্কুলগুলো বন্যাদুর্গত এলাকার মানুষের আশ্রয়ের জন্য খুলে দেওয়া হয়েছে। এই অঞ্চলের আরেকটি রাজ্য আলাগোসে, শুক্রবার নদীর পানি উপচে সৃষ্ট বন্যায় ভেসে গিয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

আলাগোআসে রাজ্য সরকারের তরফে গত কয়েক দিনের ভারি বৃষ্টির প্রভাবের কারণে ৩৩টি পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : ব্রাজিলে ভূমিধসে ৩০ জনের প্রাণহানি

বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায় যে, বন্যায় বহু ঘরবাড়ি, রাস্তাঘাট ও স্থাপনা পানিতে ডুবে গেছে। ঘরবাড়ি ভেঙে পড়েছে। ঘটেছে ভূমিধসের ঘটনাও।

নগর কর্তৃপক্ষ বলছে, শুক্রবার ( ২৭ মে) রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পার্নাম্বুকো রাজ্যের রাজধানীতে ২৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন : বিশ্বে বাংলাদেশ শান্তি-সম্প্রীতির দৃষ্টান্ত: রাষ্ট্রপতি

এদিকে, পার্নাম্বুকো ওয়াটার অ্যান্ড ক্লাইমেট এজেন্সি জানিয়েছে যে রাজ্যেটিতে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা