কংগ্রেস নেতাকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক
নিরাপত্তা প্রত্যাহার

কংগ্রেস নেতাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : জনপ্রিয় পাঞ্জাবী গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসওয়ালা দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। এ সময় গুলিতে আরও তার দুই বন্ধু আহত হন।

আরও পড়ুন : যুদ্ধ না, আমরা শান্তি চাই

রোববার (২৯ মে) ভারতের পাঞ্জাব প্রদেশের মানসা জেলায় এই ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

শনিবার পাঞ্জাবে ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করে নেয় সরকার। তাদের মধ্যে সিধু মুসওয়ালাও ছিলেন। ভিআইপি সংস্কৃতিকে দমন করার জন্য ভগবন্ত মান সরকারের পদক্ষেপের অংশ হিসেবে ওই ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন : ২২ আরোহীসহ নিখোঁজ প্লেনটি বিধ্বস্ত

এনডিটিভি জানায়, মুসওয়ালা এবং তার দুই বন্ধু গাড়ি চালিয়ে পাঞ্জাবের মানসাতে তাদের গ্রামে যাচ্ছিলো। এসময় তাদের লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি চালানো হয়। তাকে তার সিটে আহতাবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ৮৯ টাকায় ডলার বিক্রি করবে ব্যাংক

তার মৃত্যুর ব্যাপারে কংগ্রেস নেতা চরণ সিং সাপরা বলেন, রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে অবশ্যই স্পষ্ট করতে হবে যে কিসের ভিত্তিতে মুসওয়ালার নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছিল। সরকারকে জবাব দিতে হবে।

শুভদীপ সিং সিধু পরিচিত ছিলেন সিধু মুসওয়ালা । ২৮ বছর বয়সী এই গায়ক মানসার কাছের মুসওয়ালা গ্রামের বাসিন্দা। গত কয়েক বছরে বেশ কয়েকটি সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি।

আরও পড়ুন : ভারতের মধ্যস্থতা চায় বাংলাদেশ

গত বছর ডিসেম্বরে সিধু কংগ্রেসে যোগ দিয়েছিলেন। পাঞ্জাবে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে মানসায় কংগ্রেসের প্রার্থী হয়ে লড়েছিলেন তিনি । কিন্তু আম আদমি পার্টির প্রার্থী বিজয় সিংলার কাছে পরাজিত হন তিনি।

সান নিউজ/এইচএন/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা