রেলের সঙ্গে মামলা, ৫ বছরে ৩৫ টাকা আদায়
আন্তর্জাতিক
রেলের সঙ্গে মামলা

৫ বছরে ৩৫ টাকা আদায়

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানের সুজিত কোটা থেকে নয়াদিল্লি যাওয়ার জন্য ২০১৭ সালের ২ জুলাই গোল্ডেন টেম্পল মেলের টিকিট কেটেছিলেন। কিন্তু যে কোনো প্রয়োজনে টিকিট বাতিল করেন তিনি।

আরও পড়ুন : বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

দেশটির রেল বিভাগের বিরুদ্ধে টানা পাঁচ বছর আইনি লড়াইয়ের পর ‘ক্যানসেলেশন’ টিকিটের ৩৫ টাকা ফেরত পেলেন রাজস্থানের কোটার বাসিন্দা সুজিত স্বামী। তিনি পেশায় ইঞ্জিনিয়ার। আর তাঁর এই জয়ে উপকৃত হলেন আরও প্রায় ৩ লক্ষ মানুষ, যাঁরা ঠিক একই অভিজ্ঞতার শিকার হয়েছিলেন। সেই ৩ লাখ মানুষকেই টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে রেল।

২০১৭ সালের ২ জুলাই কোটা থেকে নয়াদিল্লি যাওয়ার জন্য গোল্ডেন টেম্পল মেলের টিকিট কেটেছিলেন। ঠিক তার আগের দিনই জিএসটি চালু হয়েছিল। কিন্তু কোনও কারণবশত সুজিত টিকিট বাতিল করেন। টিকিট যখন কেটেছিলেন, তখন তাঁর কাছ থেকে ৭৬৫ টাকা নিয়েছিল রেল। কিন্তু টিকিট বাতিল করতেই ৬৫ টাকার বদলে ১০০ টাকা কেটে নিয়ে বাকি ৬৬৫ টাকা ফেরত দেয় রেল।

আরও পড়ুন : ‘জাতীয় কবি’র গেজেট চেয়ে আইনি নোটিশ

জিএসটি চালু হওয়ার পরেও তাঁর কাছ থেকে অতিরিক্ত ৩৫ টাকা পরিষেবা কর হিসেবে কেন নেওয়া হল, তা নিয়ে রেলের কাছে জবাব চেয়েছিলেন সুজিত।

রেলের ধার্য করা সেই অতিরিক্ত ৩৫ টাকা ফেরত পাওয়ার জন্য সেই থেকে লড়াই শুরু সুজিতের। তিনি বিষয়টি জানিয়ে তথ্যের অধিকার আইনে (আরটিআই) মামলা করেন।

আরও পড়ুন : রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি

আরটিআই-এর উত্তরে রেল যুক্তি দেয়, রেল মন্ত্রকের ৪৩ নম্বর কমার্শিয়াল সার্কুলার অনুযায়ী ওই ব্যক্তি জিএসটি চালুর আগে টিকিট কেটেছিলেন এবং বাতিল করেন জিএসটি চালু হওয়ার পর। যেহেতু জিএসটি চালুর আগে টিকিট কাটা হয়েছিল, সেই সময় যে পরিষেবা কর নেওয়া হয়েছে, তা ফেরতযোগ্য নয়।

সুজিত সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “টাকা ফেরতের জন্য প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, জিএসটি কাউন্সিল এবং অর্থমন্ত্রীকে লাগাতার টুইট করে গিয়েছি। আর টাকা ফেরতের জন্য এই টুইট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।”

আরও পড়ুন : রুশ বোমায় ফরাসি সাংবাদিক নিহত

২০১৯ সালের ১ মে সুজিতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩৩ টাকা ফেরত দেয় রেল। তবে ২ টাকা কেটে নিয়েছিল। সুজিত কিন্তু সেই ২ টাকা ফেরতের জন্যও লড়াই চালিয়ে গিয়েছেন। শেষমেশ গত সপ্তাহে সেই দু’টাকাও ফেরত দেয় রেল।

প্রসঙ্গত, ৩৫ টাকা আদায়ে লড়াই শুরু করেছিলেন সুজিত। কিন্তু তাঁর এই দীর্ঘ আইনি লড়াইয়ে উপকৃত হলেন ২ লক্ষ ৯৮ হাজার মানুষ।

আরও পড়ুন : অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে নিহত ৭

আইআরসিটিসি-র এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ওই ২ লক্ষ ৯৮ হাজার মানুষকে তাঁদের প্রাপ্য টাকা ফেরত দেবে রেল। এর জন্য খরচ হবে ২ কোটি ৪৩ লক্ষ টাকা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা