ফাইল ছবি
বাণিজ্য

দেশের চাল প্যাকেট করে বিক্রি নয়

সান নিউজ ডেস্ক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের বাজার থেকে চাল কিনে প্যাকেটজাত করে তা আবার বিক্রি করা যাবে না। এজন্য একটি আইন করা হচ্ছে।

আরও পড়ুন: সশরীরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী

বুধবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের বাজার থেকে চাল কিনে যারা প্যাকেট করে বিক্রি করে তারা দেশের বাজার থেকে চাল কিনতে পারবেন না, এ সংক্রান্ত একটি আইন করার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত বেড়ে ৭

বাজারে চালের দাম নিয়ন্ত্রণ ও অবৈধভাবে মজুত ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর রাজধানীসহ সারাদেশে অভিযান চালাচ্ছে সরকারের বিভিন্ন টিম ও প্রশাসন। এরই ধারাবাহিকতায় বুধবার রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কিছু বাজারে চালের আড়তে অভিযান পরিচালনা করতে দেখা গেছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা