আন্তর্জাতিক

পাকিস্তানে বাস-ট্রেন সংঘর্ষ, নিহত ২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

পাকিস্তানে ট্রেন ও বাসের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনায় ২০ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। হতাহতদের সবাই শিখ এবং তারা তীর্থযাত্রা থেকে ফিরছিলেন।

শুক্রবার (৩ জুলাই) দেশটির পাঞ্জাব প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর শেইখুপুরাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জেলা পুলিশ কর্মকর্তা মোহাম্মদ গাজি সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, শেইখুপুরা শহরে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে একটি রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসটিকে করাচি-লাহোর এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়।

এক টুইট বার্তায় এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি জানান, নিহতরা সবাই নানকানা সাহেবের মাজার থেকে বাড়ি ফিরছিলেন। আহতদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন জানান, বাসটিতে ২৫ বা ২৬ জন যাত্রী ছিলো। রেলক্রসিংটি বন্ধ থাকায় দীর্ঘ রাস্তা এড়াতে বাসের চালক অন্যপথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। সে সময়ে দ্রুতগতিতে আসা ট্রেনটি ওই বাসটিকে ধাক্কা দেয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন বলেও জানান তিনি।

উদ্ধারকারী দলের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় আহতদের সবাইকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য শেইখুপুরা জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া মৃতদেহগুলোও ওই হাসপাতালে পাঠানো হয়েছে।

এই দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাক রেলমন্ত্রী শেখ রশিদ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা