আন্তর্জাতিক

চীনের সঙ্গে লেনদেন করলেই শাস্তি!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

হংকং নিয়ে চীনের পার্লামেন্টে ‘বিতর্কিত আইন’-পাশের বিরোধিতায় এ বার কড়া পদক্ষেপ করল ওয়াশিংটন। চীনের কর্মকর্তাদের সঙ্গে লেনদেন করলে শাস্তির আওতায় চলে আসবে সংশ্লিষ্ট ব্যাংক। সম্প্রতি মার্কিন ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এ সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গিয়েছে এই বিল। এর পরে সেনেটের অনুমোদন পেলে অপেক্ষা শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সঙ্কেতের।

চীনের আনা জাতীয় নিরাপত্তা আইন প্রসঙ্গে ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এর স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, ‘‘চীনের আনা ওই আইন নিষ্ঠুর। এর ভিত্তিতে হংকংয়ে গণহারে ধরপাকড় চালানো হচ্ছে।’’ চীনের অবশ্য পাল্টা দাবি, ২০১৯ সালে হংকংয়ে যে হারে বিক্ষোভ হয়েছে তা বন্ধ করার জন্য ওই আইন আনা ছাড়া উপায় ছিল না।

এদিকে, ইচ্ছে করে এক দল পুলিশকর্মীর দিকে মোটরবাইক নিয়ে তেড়ে যাওয়ার অভিযোগে শুক্রবার (৩ জুুলাই) নতুন জাতীয় নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে হংকংয়ের এক যুবকের বিরুদ্ধে। বছর ২৩-এর তং ইং কিট নামে ওই যুবকের বিরুদ্ধে আইনভঙ্গে উৎসাহ প্রদান করা এবং সন্ত্রাস ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

বুধবার প্রতিবাদ মিছিলের উপরে নিষেধাজ্ঞা জারি করার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন হাজার হাজার বিক্ষোভকারী। ওই জমায়েত থেকেই গ্রেফতার করা হয়েছিল কিটকে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা