আন্তর্জাতিক

লাদাখে দাঁড়িয়ে মোদীর হুঁশিয়ারি!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আচমকা সীমান্ত সফর। সীমান্ত চৌকি থেকে সেনা হাসপাতাল, ঘুরে ঘুরে কথা বলা বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের সঙ্গে। তার পরে নিমুতে সামরিক সমাবেশে দাঁড়িয়ে চীনের নাম না করে হুঁশিয়ারি। ইতিহাস সাক্ষী, বিস্তারবাদীরা মুছে গিয়েছে পৃথিবী থেকে— লাদাখ থেকে দেওয়া ভাষণে শুক্রবার (৩ জুলাই) এ কথাই বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গোটা পৃথিবীতে যখন ‘বিকাশবাদ’ প্রাসঙ্গিক, তখন ‘বিস্তারবাদী’ চীন শান্তিভঙ্গ করছে— মোদীর ভাষণে এই বার্তা খুব স্পষ্ট ভাবেই মিলেছে এ দিন। সব দেশ বিস্তারবাদের বিরুদ্ধে একজোট হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। গলওয়ানে ভারতীয় বাহিনীর বীরত্বের ভূয়সী প্রশংসা এ দিন শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে।

তিন বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং স্থলবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নরবণেকে সঙ্গে নিয়ে লাদাখ গিয়েছেন প্রধানমন্ত্রী। লেহ থেকে তিনি এলএসি-র দিকে ফরওয়ার্ড পোস্ট ঘুরে দেখেন। কথা বলেন সীমান্তে মোতায়েন জওয়ানদের সঙ্গে। ১৫ জুন রাতে গালওয়ানের সংঘর্ষে যে জওয়ানরা জখম হয়েছিলেন, তাদের সঙ্গেও প্রধানমন্ত্রী ইতিমধ্যেই লেহতে দেখা করেছেন বলেও জানা যাচ্ছে।

পরিস্থিতি সরেজমিন খতিয়ে দেখা এবং জওয়ানদের সঙ্গে কথা বলার পর সেনা জওয়ানদের মনোবল বাড়াতে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তাতে এক দিকে যেমন সেনার বীরত্বের কথা বলেছেন, তেমনই নাম না করে চীনকে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। গালগওয়ানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদী বলেন, গালওয়ানে যে বীরত্ব আপনারা দেখিয়েছেন, তা সারা দেশ মনে রাখবে। আপনারা গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন, ভারত তথা ভারতীয় সেনার শক্তি কতটা। আপনাদের সঙ্কল্প এই উপত্যকার চেয়েও শক্ত। আপনাদের ইচ্ছাশক্তি এই পর্বতের মতোই অটল।’’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু, এইচএসসি ৬ জুন

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বাবা ও বোনের পর চলে গেল ছোট্ট মুন্না

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসায় গ্যাসের লাইনের...

রেললাইনে হেঁটে গেম খেলছিল দুই কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই কি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা