আন্তর্জাতিক

আরো ৩৩ যুদ্ধবিমান কিনছে ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীন-ভারত উত্তেজনা ও সংঘাতের মধ্যেই রাশিয়া থেকে আরো ৩৩টি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

প্রস্তাব অনুযায়ী, ১২টি সুখোই ও ২১টি নতুন মিগ-২৯এস যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মোদি সরকার। আর এতে মোদী সরকারের খরচ হচ্ছে ১৮ হাজার ১৪৮ কোটি রুপি।

জানা গেছে, ভারতীয় বিমান ও নৌবাহিনীর জন্য ২৪৮টি এয়ার-টাইম এয়ার মিসাইল কেনার ছাড়পত্র দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পাশাপাশি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে নতুন ক্রুজ মিসাইল (১০০০ কিলোমিটার দূরে হামলা করতে সক্ষম) তৈরির ছাড়পত্রও দেয়া হয়েছে।

সম্প্রতি লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষের পর অত্যাধুনিক ৩৩টি যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেয় ভারতীয় বিমানবাহিনী।

২০১৬ সালে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষরের পরে দ্বিতীয় পর্যায়ে এই ৩৩টি যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ভারত। সূত্র: নিউজ ১৮।

সান নিউজ /সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা