পাকিস্তানে, ট্রেন,-বাস, সংঘর্ষ, নিহত ,১৫,
আন্তর্জাতিক

পাকিস্তানে ট্রেন-বাস সংঘর্ষ, নিহত ১৫

ইন্টারন্যাশনাল ডেস্ক:

পাকিস্তানে ট্রেন-বাস সংঘর্ষে অন্তত ১৫ শিখ পূণ্যার্থী নিহত হয়েছেন। ইন্ডিয়া টুডে ও ডেইলি নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শুক্রবার (০৩ জুলাই) স্থানীয় সময় দুপুরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শেখুপুরার একটি সাধারণ রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে।

এতে ১৬ জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতের সংখ্যা ২৯ জন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তার প্রার্থনা হলো আহতরা যাতে দ্রুত সেরে উঠেন।

শুক্রবার (০৩ জুলাই) এক টুইটে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘পাকিস্তানে শিখ পূর্ণ্যার্থীদের মৃত্যুতে আমি ব্যথিত। পরিবার ও বন্ধু-স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

ডেইলী টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত বাস যাত্রীদের ১৫ জনই শিখ। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, করাচি থেকে লাহোর যাওয়ার পথে শাহ হোসেইন এক্সপ্রেস ফারুকাবাদ ও বেহালি রেলওয়ে স্টেশনের মাঝামাঝি একটি ক্রসিংয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা খেলে এ হতাহতের ঘটনাটি ঘটে।

জানা গেছে, রেলওয়ে কর্তৃপক্ষ নিহতদের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহতদের স্থানীয়ভাবেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, গোটা বিষয়টি দ্রুত সামাল দেওয়া হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা